Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকাশ্যে হুমকি দেব অনুরাগীদের,থানায় অভিযোগ দায়ের

শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকাশ্যে হুমকি দেব অনুরাগীদের,থানায় অভিযোগ দায়ের

Online Desk জানুয়ারি 9, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্কঃ মঙ্গলবার থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকাশ্যে হুমকি দিয়েছেন দেব অনুরাগীরা । তাদের দাবি , যখন দেবের ছবি প্রেক্ষাগৃহে থাকবে তখন ছবি রাখা যাবে না উইন্ডোজ় প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধারের ছবি। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ট্যাগ করে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’
মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আনেন পরিচালক পত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন। মন্তব্যের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের ছবিকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…’।
তারপরেই আরও তিক্ততা ছড়াতে শুরু করে সমাজমাধ্যমে। বুধবার জিনিয়ার অর্ধনগ্ন ও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তারকা দম্পতি রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে যাকে সামনে রেখে এই কাঁদা ছোড়াছুড়ি চলছে তিনিই নিরুত্তর। গত বছর পুজোতে মুক্তি পেয়েছিল দেবের ‘টেক্কা’ একই সময় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ যা আসলেই টেক্কা দিয়েছিল দেবের ছবিকে। ২০২৫ এর পুজোতে মুক্তি পাবে দেবের ‘রঘু ডাকাত’। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও পুজোর সময় নতুন ছবি আনবেন এমনটাই আভাস দিয়েছেন। এখন দেখার পালা শেষ হাসি কে হাসেন।

Post Views: 263

Continue Reading

Previous: বাংলার আবাস যোজনায় মাথার ছাদ পেল বাম পরিবার
Next: ডার্বির আগে বাকযুদ্ধে টুটু –নীতু,উত্তেজনা কলকাতা ময়দানে

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.