Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবাসনেও সুরক্ষিত নন অভিনেত্রী! ফের সমস্যায় টলি নায়িকা শ্রীলেখা মিত্র!

আবাসনেও সুরক্ষিত নন অভিনেত্রী! ফের সমস্যায় টলি নায়িকা শ্রীলেখা মিত্র!

Online Desk অক্টোবর 31, 2025
zedfr.png

ওঙ্কার ডেস্ক: নিজের আবাসনেও সুরক্ষিত নেই টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র! নিজের বাড়িতেই বিপাকে পড়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে যেহেতু বেশ সরব শ্রীলেখা, তাই নিজের অসুবিধার কথা ভিডিও বার্তায় জানিয়েছেন অভিনেত্রী। কালীপুজোর আগের বহুতল আবাসনের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি হচ্ছে, দেখতে পান শ্রীলেখা মিত্র। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান অভিনেত্রী।
এরপর খবর দেন পুলিশে। অভিযোগ পেয়ে আবাসনে পুলিশ এসেওছিল। কিন্তু তারপর থেকেই নাকি বিভিন্ন সমস্যা শুরু হয়। নিজের আবাসনের রক্ষণাবেক্ষণের জন্য ধার্য খরচ দেওয়া সত্ত্বেও তাঁকে কোনও ধরনের নিরাপত্তা এবং সুযোগসুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগও জানিয়েছেন তিনি। প্রতিদিন সকালে আবাসনের প্রতিটি বাসিন্দার বাড়ি থেকে আবর্জনা নিয়ে যান সংশ্লিষ্ট এক পুরকর্মী। কিন্তু বেশ কিছু দিন ধরে শ্রীলেখার বাড়ির আবর্জনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। ফলে আরও সমস্যায় পড়েছেন তিনি। এই ঘটনার পরেই অভিনেত্রী ঠিক করেন, নিজের ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। প্রতিবেশীরা এতে আপত্তিও জানাননি।
সেই ঘটনার ভিডিও ভাগ করে শ্রীলেখা বলেন, “সিসিটিভি লাগানোয় আবাসনের ফেসিলিটি ম্যানেজার বলেছেন, আমায় আর কোনও নিরাপত্তা দেওয়া হবে না। বাজি বিক্রি নিয়ে প্রতিবাদ করায় সে দিনও তিনি হুমকি দিয়েছিলেন। কোথা থেকে এত সাহস পান উনি? সব জানা আছে আমার।” শ্রীলেখা ভিডিওতে দেখান নিজেই লোক দিয়ে বাড়ির সামনে পড়ে থাকা আবর্জনা সরিয়ে ফেলছেন তিনি। প্রসঙ্গত, এই ঘটনার পর শ্রীলেখা জানিয়েছেন, সুরক্ষা সংক্রান্ত কোনও অসুবিধার মধ্যে যদি তিনি পড়েন তবে আইনি সাহায্য নেবেন‌। অভিনেত্রীর এই ভিডিওতে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ছিঃ একি অসভ্যতা। কিভাবে থাকো এদের সাথে বলো তো ! বর্বর লোকজন সব।’ অন্যএ একজন লিখেছেন, ‘আশ্চর্য তুমি তোমার মানে ফ্ল্যাটের দেওয়ালে সিসিটিভি ক্যামেরা লাগাতেই পারো তোমার সিকিউরিটি পারপাস। সেটা তো ওদের কমন এরিয়ার মধ্যে পড়ে না।

Post Views: 166

Continue Reading

Previous: ফিটনেস কুইনের ‘ফিটনেস’ রহস্য ফাঁস! কি করলেন বলি অবিনেত্রী করিনা কাপুর?
Next: ‘বন্দে মাতরম্‌’-এর ১৫০ বছরের বর্ষপূর্তিতে বিদ্যালয়ে গাইতে হবে গানটি; পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.