Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফিটনেস কুইনের ‘ফিটনেস’ রহস্য ফাঁস! কি করলেন বলি অবিনেত্রী করিনা কাপুর?

ফিটনেস কুইনের ‘ফিটনেস’ রহস্য ফাঁস! কি করলেন বলি অবিনেত্রী করিনা কাপুর?

Online Desk অক্টোবর 31, 2025
xde.png

ওঙ্কার ডেস্ক: বছর কয়েক পরেই ৫০-এ পা রাখতে চলেছে বলি নায়িকা, অভিনেত্রী মনে করেন ফিট থাকার কোনও বয়স নেই। সেই কারণেই তিনি ফিটনেস ধরে রাখতে সব ধরনের কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী করিনা কাপুর খান আবারও প্রমাণ করলেন যে কেন তিনি ফিটনেস আইকন। তাঁর স্টাইল বা অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, একইসঙ্গে তিনি দেখালেন, এই ফিটনেসের পেছনে লুকিয়ে আছে কতটা কঠোর পরিশ্রম ও নিষ্ঠা।
সম্প্রতি, তাঁর ফিটনেস কোচ মহেশ একটি ভিডিও শেয়ার করে করিনার ওয়ার্কআউট রুটিন প্রকাশ্যে এনেছেন। যা দেখে ভক্তরা অবাক! ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সেলিব্রিটি ফিটনেস ভাগ্য করে পাওয়া যায় না – এটি পরিশ্রমের ফল’। প্রসঙ্গত, ভিডিওতে দেখা গেছে, করিনা বিভিন্নরকম ট্রেনিং নিতে ব্যস্ত। তাঁর রুটিনে রয়েছে- ওয়াল প্ল্যাঙ্কস। এটি পুরো শরীরকে টানটান রাখতে সাহায্য করে। ডাম্বেল ল্যাটারাল রেইজ। যা হাত ও কাঁধকে শক্ত ও শেপ-এ আনার জন্য এটি দারুণ একটি ব্যায়াম। পাশপাশি তিনি ডাম্বেল সহ স্টেপ-আপস, ফ্লোর-টু-চেস্ট পুশ-আপস এবং অল্টারনেটিং কিকস করছেন তাও রয়েছে সেই ভিডিওটিতে। এই সবগুলি মিলে একটি ফুল-বডি রুটিন তৈরি করেছে করিনা।
এর আগে করিনা জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন পরিমিত খাবার খেয়েও নিজেকে সব সময় ‘ফিট অ্যান্ড ফাইন’ রাখা যায়। করিনার কথায়, ‘বয়স তো সংখ্যামাত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যে যত্নটা নেওয়া দরকার সেটা আমি বরাবরই নিই। তাই যতটুকু প্রয়োজন, ততটাই খাবার খাই ও শরীরচর্চা করি। বয়স নিয়ে আমি একেবারেই বিচলিত নই।’ তাই নিজেকে সুস্থ রাখতে ও সুন্দর দেখাতে প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে চলেন অভিনেত্রী।

Post Views: 108

Continue Reading

Previous: ফের মধ্যপ্রদেশে কাশির সিরাপে মৃত্যু পাঁচ মাসের শিশুর; সাময়িক বন্ধ ওষুধের দোকান
Next: আবাসনেও সুরক্ষিত নন অভিনেত্রী! ফের সমস্যায় টলি নায়িকা শ্রীলেখা মিত্র!

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.