Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভশ্রীর পোস্ট ঘিরে গুঞ্জন, কি করতে চলেছেন অভিনেত্রী?

শুভশ্রীর পোস্ট ঘিরে গুঞ্জন, কি করতে চলেছেন অভিনেত্রী?

Online Desk সেপ্টেম্বর 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বক্স অফিসে একের পর এক চমক দেখাচ্ছেন টলিপাড়ার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে মুক্তি পেয়েছিল বড় পর্দায় তাঁর দুটি ছবি ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’। দুটি ছবিই বেশ ভালোই সাড়া ফেলেছিল। এবার নতুন চরিত্র নিয়ে ফের ব্যস্ত অভিনেত্রী।
উল্লেখ্য, অদিতি রায়ের পরিচালনায় হইচই’র পর্দায় নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’এও দেখা যাবে শুভশ্রীকে। কারাগারে বন্দি এক অন্তঃসত্ত্বা নারীর গল্প বলবে এই সিরিজ। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে তাঁর মুখে ক্ষোভের ছায়া স্পষ্ট। চোখে রাগ, কপালে কাটা দাগ আর তার সঙ্গে চেহারায় যেন আক্রমণের ছাপ। উল্লেখ্য, শুভশ্রীকে এখানে দর্শক পাবেন একজন সাংবাদিকের চরিত্রে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে শুভশ্রী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সাহেব চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ। এছাড়াও থাকবেন এক ঝাঁক নতুন তারকা।

এর আগেও হইচই’র পর্দাতে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে নিজেকে অন্যভাবে মেলে ধরেছিলেন শুভশ্রী। তাঁকে সেই রূপে দেখে দর্শক রীতিমতো চমকে গিয়েছিলেন। শুধু তাই নয় ভিন্ন স্বাদের চরিত্রে নিজের সেরাটুকু উজার করে দিয়েছিলেন শুভশ্রী। এবার অদিতি রায়ের পরিচালনায় ফের এই সিরিজেও যে নিজেকে অন্যভাবে তুলে ধরবেন শুভশ্রী সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সব ঠিক থাকলে পুজোতেই শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।

Post Views: 96

Continue Reading

Previous: দেশের পথ দুর্ঘটনার পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের
Next: নাইজেরিয়ায় ফের রক্তঝরা রাত, বোকো হারামের হামলায় নিহত অন্তত ৬০

সম্পর্কিত গল্প

ju.jpg

নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মোদীর, প্রতিবাদ মমতার

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

russia-robot.png

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রোবটের দাপট! কোন রক্তক্ষরণ ছাড়াই রুশ সেনা ঘাঁটি দখল কিভ

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

বাংলাদেশে হু হু করে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা! ভারতকেও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Online Desk এপ্রিল 24, 2026
ABHISHEK.jpeg

প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক

Online Desk এপ্রিল 24, 2026
MOJTABA-KHAMENEI.png

গুরতর আহতের জল্পনার মাঝেই ঐক্যের বার্তা মোজতবা খামেনেইয়ের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.