Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাজ, সংসার-সন্তান…সব সামলে ‘নাইট শিফট’ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কেন জানেন?

কাজ, সংসার-সন্তান…সব সামলে ‘নাইট শিফট’ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কেন জানেন?

Online Desk জুলাই 27, 2025
gjhy.png

ওঙ্কার ডেস্ক: কাজ, সংসার-সন্তান… সব দিক সমানভাবে সামলাচ্ছেন করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর ঝুলিতেও বর্তমানে দুর্দান্ত সব ছবির চরিত্র। একদিকে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। উপরন্তু তাঁর ‘গৃহপ্রবেশ’এ অভিনয় বহুল প্রশংসিত হয়েছে সিনেসমালোচক থেকে দর্শকমহলে। সামনেই রয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র রিলিজ। সবমিলিয়ে টলিপাড়ার অন্যতম ব্যস্ত তারকা বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার পরবর্তী কাজ শুরুতেও ময়দানে নেমে পড়েছেন অভিনেত্রী।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাকি আজকাল নাইট শিফট করছেন! শুক্রবার রাতেই সেই ঝলক ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আসলে শুভশ্রী খুব শিগগিরিই তাঁর পরবর্তী অদিতি রায় পরিচালিত নারীকেন্দ্রিক সিরিজ অনুসন্ধান-এর কাজ শুরু করতে চলেছেন। সেই গল্পের মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে তাঁকে দেখা যেতে চলেছে এক দাপুটে সাংবাদিকের ভূমিকায়। নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ।
সিরিজের গল্প খানিকটা এমন, এক মহিলা সংশোধনাগারে পর পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা। যে জেলে কোনও পুরুষ প্রবেশের অনুমতি নেই। সেখানে এমন ঘটনা কিভাবে ঘটে সেই উত্তর সন্ধানে সাংবাদিকের ভূমিকাতেই দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আর সেই কারণেই চরিত্রের প্রস্তুতি নিতে নাইট শিফটে কাজ করছেন নায়িকা। ব্যস্ততার ফাঁকেই সেই ছবি সমাজমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে ‘নাইট শিফট’ লিখেছেন শুভশ্রী।
‘পরিণীতা’র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। একের পর এক নতুন ছবিতে কাজ করছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে তৈরি হয়েছে মহিলা কেন্দ্রিক ছবিও। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘গৃহপ্রবেশ’এর প্রশংসায় অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুসেরাও। বর্তমানে অনুরাগীদের মধ্যে তাঁর আগামী মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূমকেতু’ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এছাড়াও অভিনেত্রী আগামী অন্যান ছবি নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে কৌতূহল।

Post Views: 249

Continue Reading

Previous: রাশিয়ায় রফতানি বিস্ফোরক, ভারতের ‘দ্বৈত নীতি’ ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্ক
Next: বীরভূম থেকে শুরু মমতার ভাষা আন্দোলন; বাংলাভাষী দের উপর আর অত্যাচার নয় কড়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.