Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দুর্গাপুর জংশন’ এর মুক্তির পরই একাধিক অভিযোগ পরিচালকের বিরুদ্ধে! এবার মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়

‘দুর্গাপুর জংশন’ এর মুক্তির পরই একাধিক অভিযোগ পরিচালকের বিরুদ্ধে! এবার মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়

Online Desk এপ্রিল 28, 2025
FotoJet-5.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৫শে এপ্রিল মুক্তি পেয়েছে ‘দুর্গাপুর জংশন’। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়। ছবির পরিচালক, অরিন্দম ভট্টাচার্য। শনিবার রাত থেকেই এই ছবিকে ঘিরে শুরু হয়েছে শোরগোল। কাঠগড়ায় খোদ পরিচালক, যিনি এই ছবির প্রযোজকও বটে। ছবির সহকারী পরিচালক মধুবন্তী মুখোপাধ্যায় দাবি করেছেন, এই ছবির নামেই পরিচালক অরিন্দম। অধিকাংশ কাজই করেছেন তিনি ও প্রসেনজিৎ চৌধুরী। এছাড়াও, মধুবন্তী এও অভিযোগ করেন, প্রাপ্র্য পারিশ্রমিকের পুরো টাকাও এখনও পাননি তিনি। অন্যদিকে, অরিন্দম এই অভিযোগ অস্বীকার করছেন। তবে ছবির মুখ্য চরিত্র স্বস্তিকা কিন্তু পাশে দাঁড়িয়েছেন মধুবন্তীরই।
সমাজমাধ্যমে স্বস্তিকা লেখেন, “এই ছবি আমাদের। জানি না কেন এখনও পরিচালককে ক্রেডিট দেওয়া হচ্ছে। ছবি নিয়ে অনেক কথা হচ্ছে। আবারও বলছি, ছবির ক্লাইম্যাক্স, চিত্রনাট্য আমরা দুই অভিনেতা এবং প্রসেনজিৎ ও মধুবন্তী করেছেন। পরিচালক তো তখন ঘুমিয়ে ছিলেন।” এখানেই শেষ নয় স্বস্তিকা আরও যোগ করেন, ” শুনলাম উনি অনেক টাকা তুলছেন। কিন্তু অনেক টেকনিশিয়ান এখনও টাকা পায়নি।” অন্যদিকে, স্বস্তিকা ‘দুর্গাপুর জংশন’-এর প্রিমিয়ারে আসেননি। সমাজমাধ্যমে অভিনেত্রী জানান, এবার থেকে কোনও প্রিমিয়ারেই তিনি যাবেন না। প্রিমিয়ারে বেছে বেছে বিশেষ মানুষদের আমন্ত্রণ জানানো হয়, এ একেবারেই পছন্দ নয় স্বস্তিকার।

Post Views: 101

Continue Reading

Previous: নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনার আবহে পাক সেনা বাহিনীতে গণ ইস্তফা! মুনিরের পদত্যাগের দাবি
Next: ‘যকের ধন’ সিরিজের তৃতীয় পর্ব আসছে বড় পর্দায়, কবে রিলিজ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.