Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঠাকুরপুকুর দুর্ঘটনায় অভিযুক্ত পরিচালককে তিন দিন সেন্ট্রাল লক আপে রাখার নির্দেশ আদালতের

ঠাকুরপুকুর দুর্ঘটনায় অভিযুক্ত পরিচালককে তিন দিন সেন্ট্রাল লক আপে রাখার নির্দেশ আদালতের

Online Desk এপ্রিল 8, 2025
WhatsApp-Image-2025-04-08-at-12.50.14_a0729cac.jpg

ওঙ্কার ডেস্ক: ঠাকুরপুকুর কাণ্ডে তোলপাড় সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যম। এ যেন পুরনো ঘটনার নতুন সংস্করণ। বেশ কয়েক বছর আগে বলিউড অভিনেতা সালমান খানও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। এবার এক নিরীহ পথচারীর প্রাণ নিলেন ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস। টেলিপাড়া যাঁকে ভিক্টো দাস নামে চেনে। জানা গেছে, সোমবার আলিপুর কোর্টে দুপুর আড়াইটে নাগাদ পেশ করা হয় তাঁকে। আদালতের নির্দেশ, আগামী তিন দিন সেন্ট্রাল লক আপে থাকতে হবে তাঁকে। ১০ এপ্রিল আবার তাঁকে আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর পর্যন্ত অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ সেনগুপ্ত, স্যান্ডি সাহা এবং কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুকে নিয়ে রাতভোর পার্টি করেন অভিযুক্ত পরিচালক। তারপর সকাল হতেই মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। নিজেই ড্রাইভ করছিলেন। হঠাৎই তিনি ঠাকুরপুকুর থানা এলাকার এক বাজারে গাড়ি ঢুকিয়ে দেন এবং ছয় জন পথচারীকে জখম করেন। তার মধ্যে দু’জনের চোট গুরুতর। একজন রবিবার বিকেলে মারা যান। গ্রেফতার হন পরিচালক। আটক করা হয় সান বাংলার কার্যকরী প্রযোজককে। ভাইরাল হওয়া এক ভিডিয়ো অনুযায়ী, পুলিশের গাড়িতে ওঠার সময়েও বেসামাল ছিলেন ওই মহিলা কার্যকরী প্রযোজক। সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। নেশার ঘোরে একাধিকবার পড়েও যান রাস্তায়! পরে পুলিশ ছেড়ে দেয় তাঁকে।
এই ঘটনার পর সাধারণ মানুষ থেকে টলিপাড়ার বহু মানুষ ও প্রশ্ন তুলেছেন, কেউ বলেছেন, “এই মৃত্যুর দায় কি টেলিপাড়া নেবে ?” আরও একজন বলেন, “সলমন রাতে একজনের প্রাণ নিয়েছিলেন। ভিক্টো দিনের আলোয় গাড়ি চালিয়ে দিলেন বাজার করতে আসা নিরীহ পথচারীর উপর ! ফারাক শুধু এটুকুই।”

Post Views: 106

Continue Reading

Previous: উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা
Next: “অতিরিক্ত শূন্যপদ” ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে, স্বস্তিতে রাজ্য সরকার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.