Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা ভাষাকে অপমান, ক্ষমা চাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়…..

বাংলা ভাষাকে অপমান, ক্ষমা চাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়…..

Online Desk জুলাই 10, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই তুমুল ঝড় বইছে বাংলা ইন্ড্রাস্টির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে কটাক্ষের মুখে অভিনেতা। ‘মালিক’ ছবির সাংবাদিক সম্মেলনে এক বাঙালি সাংবাদিককে ‘কেন বাংলা ভাষায় প্রশ্ন করছেন?’— তাঁর এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্কের ঝড়। অনেকেই অভিযোগ তোলেন, জাতীয় মঞ্চে দাঁড়িয়ে নিজের মাতৃভাষা ‘বাংলা’কে অবমাননা করেছেন অভিনেতা! ট্রোল, কটাক্ষ, এমনকী অভিনেতাকে বয়কটের ডাকও ওঠে।
বিশেষত, একই মঞ্চে বাংলা প্রশ্ন শুনে রাজকুমার রাও সকলের সুবিধার্থে হিন্দিতে অনুবাদ করে দেওয়ায় সমাজমাধ্যমে প্রশ্ন উঠেছে আরও, ‘এটাই কি উচিত ছিল না বুম্বাদারও?’ মুখে কুলুপ এঁটে ছিলেন এতদিন, অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেতা। সরাসরি জানালেন নিজের অবস্থান, ক্ষোভ, ও কষ্টের কথা।
সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে প্রসেনজিৎ লেখেন—“কিছুদিন ধরে একটা সেন্টেন্স নিয়ে যা চলছে, তাতে কিছু বলতেই হচ্ছে। আমি ৪২ বছর ধরে বাংলায় কাজ করছি। সম্প্রতি কিছু জাতীয় স্তরের প্রজেক্টে কাজের সুযোগ পেয়েছি। ওইদিন সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক বাংলায় প্রশ্ন করায় আমি বলেছিলাম, কেন বাংলা ভাষায় প্রশ্ন করছেন। কারণ সেখানে অনেকেই বাংলা বোঝেন না, আমি যদি বাংলায় উত্তর দিই, হয়তো ঠিকভাবে তা কেউ বুঝবেন না। সেই কারণে ওই প্রশ্ন করেছিলাম।” অভিনেতা আরও লেখেন— “একটা বাক্য তুলে ধরে অনেকেই হয়তো আঘাত পেয়েছেন। আমিও কষ্ট পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা। ভালবাসার ভাষা। বাংলার মানুষের বিচার চিরকাল আমার কাছে শিরোধার্য ছিল, থাকবে।” এরপর তিনি ক্ষমাও চেয়ে নেন তিনি “আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন, আমি দুঃখিত। এই পুরো ঘটনার ব্যাখ্যাটা আপনাদের জানালাম। ভাল থাকবেন।”
বাঙালিরা গর্ব করেন, যখন তাঁদের প্রিয় নায়ক বলিউডে কাজ করেন। কিন্তু সেই মঞ্চেই যদি বাংলাকে নিয়ে প্রশ্ন তোলেন তিনিই, তখন যে বাঙালিরাই কষ্ট পান, সেটাও যেন বুঝেছেন বুম্বাদা। তাই বিনম্র ভঙ্গিতে ক্ষমা চেয়েছেন। তবে এই ঘটনার পরে কটাক্ষের ঝড় থামবে কি না, সেটা সময় বলবে। তারকা হোক বা সাধারণ মানুষ মাতৃভাষা নিয়ে ভুল হলে, তার সংশোধনের সুযোগ দেওয়াটাই তো বাংলার সংস্কৃতি।

Post Views: 204

Continue Reading

Previous: সরকারি টাকা খরচ বেঁধে দিল রাজ্য সরকার, নবান্নের নয়া বিবৃতিতে আর্থিক লেনদেন, অনুমোদন নিয়ে কড়া নির্দেশ
Next: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক! বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.