Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সরকারি টাকা খরচ বেঁধে দিল রাজ্য সরকার, নবান্নের নয়া বিবৃতিতে আর্থিক লেনদেন, অনুমোদন নিয়ে কড়া নির্দেশ

সরকারি টাকা খরচ বেঁধে দিল রাজ্য সরকার, নবান্নের নয়া বিবৃতিতে আর্থিক লেনদেন, অনুমোদন নিয়ে কড়া নির্দেশ

Online Desk জুলাই 10, 2025
ssc-mamata.jpg

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের প্রায় সাত থেকে আট মাস আগে সরকারি খাতে টাকা ব্যায়ে লাগাম লাগাল রাজ্য সরকার। সোমবার অর্থসচিব প্রভাত কুমার মিশ্র স্বাক্ষরিত নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোন দফতর সর্বাধিক কত টাকার প্রকল্পে ছাড়পত্র দিতে পারবে। ২০২৩ সালের নির্দেশিকা সংশোধন করে নতুন নিয়মে পূর্ত, সেচ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, পুর ও নগরোন্নয়ন দফতরের খরচের ঊর্ধ্বসীমা ৫ কোটি টাকা থেকে কমিয়ে ৩ কোটি টাকায় নামানো হয়েছে। নতুন প্রকল্প হোক বা চলমান প্রকল্পের পরবর্তী পর্যায় সর্বত্রই এই সীমা প্রযোজ্য।
উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন ও পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের ক্ষেত্রে এই সীমা ৩ কোটি থেকে এক লাফে ১ কোটি টাকায় নামানো হয়েছে। আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্যসংস্কৃতি দফতরের অনুমোদনের সীমা করা হয়েছে ৭৫ লক্ষ টাকা। বাকি দফতরগুলির ক্ষেত্রে সর্বাধিক খরচ অনুমোদন ৫০ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। সবক্ষেত্রেই দফতরের উপদেষ্টার সিলমোহর আবশ্যিক করা হয়েছে। সরকারের এক পদস্থ কর্তা জানান, “কিছু দফতর হিসাব না রেখে খরচ করছে, অথচ সেই খরচের রিভিউ সঠিকভাবে হচ্ছে না। তাই এমন পদক্ষেপ।”
উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে একাধিক প্রকল্পের অর্থছাঁট নিয়ে টানাপোড়েন চলছে নবান্নের। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক নির্মাণের মতো কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ থাকায় রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকেই ব্যয়ভার বহন করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের খরচ। ফলে রাজ্যের কোষাগারে চাপ ক্রমেই বাড়ছে। এই আর্থিক চাপে লাগাম টানতেই নতুন নিয়ম এমনটাই প্রশাসন সূত্রের খবর। এরই মধ্যে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হতে চলেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীতে, বৃহস্পতিবার। সেখানে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যের বকেয়া পাওনা প্রসঙ্গ তুলতে পারেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কোষাগারের হিসাব-নিকাশ সামলে ভোটের আগে কীভাবে বড় প্রকল্পগুলিতে অর্থ জোগান বজায় থাকবে, তা নিয়েই এখন মাথাব্যথা নবান্নের।

Post Views: 249

Continue Reading

Previous: বিহারে ভোটার তালিকা সংশোধনে নয়া বিতর্ক, স্থগিতাদেশ নয়, কমিশনকে সহজ পদ্ধতির পরামর্শ সুপ্রিম কোর্টের
Next: বাংলা ভাষাকে অপমান, ক্ষমা চাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়…..

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.