Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় প্রথম স্থানে জি বাংলার জোড়া ধারাবাহিক! সেরা ১০’এ কোন ধারাবাহিক

টিআরপি তালিকায় প্রথম স্থানে জি বাংলার জোড়া ধারাবাহিক! সেরা ১০’এ কোন ধারাবাহিক

Online Desk অক্টোবর 30, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: কথায় বলে পুরনো জিনিসের কদর বেশি, এ সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসতেই যেন তেমনই ফলাফল দেখা গেল। এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান পেয়েছে জি বাংলার সবথেকে পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। পাশাপাশি আর এক জনপ্রিয় ধারাবাহিক পরিনীতাও কিন্তু তাঁর জায়গা ছাড়তে নারাজ। এই সপ্তাহে এই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত রেটিং ৬.১। দ্বিতীয়স্থানে রয়েছে যৌথভাবে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘পরশুরাম আজকের নায়ক’। তৃতীয়স্থানে রয়েছে ‘ফুলকি’, ৫.৬ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে দু’টি ধারাবাহিক। একটি ‘আমাদের দাদামণি’ ও ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে ৫.৫ নম্বর। পঞ্চমস্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’, পেয়েছে ৫.২ নম্বর।
সেরা পাঁচ থেকে ছিটকে গিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে ‘চিরসখা’, ‘ও মোর দরদিয়া’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’, যা পেয়েছে ৪.৯ নম্বর। সপ্তম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’, যার প্রাপ্ত নম্বর ৪.৮। অষ্টমস্থানে রয়েছে ‘তুই আমার হিরো’, পেয়েছে ৪.৬। নবমস্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’, পেয়েছে ৪.১। দশমস্থানে রয়েছে দু’টি ধারাবাহিক ‘কুসুম’ ও ‘কম্পাস’, পেয়েছে ৩.৯ নম্বর।
হাড্ডাহাড্ডি লড়াই স্টার জলসা ও জি বাংলার সবকটি ধারাবাহিকে। কার নম্বর টিআরপির খেলায় কোথায় থাকে, সবমিলিয়ে এখন ধারাবাহিকের নম্বর প্রাপ্তিতে আর ঠিক কী কী পরিবর্তন আসে সেই দিকেই নজর দর্শকের।

Post Views: 154

Continue Reading

Previous: এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর নোটিস পেলে কী করণীয়
Next: ১.২ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি ! প্রতারিত হয়ে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর মৃত্যু পুনেতে

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.