Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর নোটিস পেলে কী করণীয়

এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর নোটিস পেলে কী করণীয়

Online Desk অক্টোবর 30, 2025
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়েছে রাজ্যে। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করবেন বিএলওরা। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকা প্রকাশের পর অনেক ভোটারকে নোটিস পাঠানোর সম্ভাবনা। যদি সেই নোটিস কেউ পান তাহলে কী করণীয়? তা নিয়েই এই প্রতিবেদন।

কমিশন সূত্রের খবর, যারা কোনও কারণবশত ফর্ম ফিল-আপ করতে পারবেন না বা বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট ভোটারকে বিএলও না পেলে পরবর্তীতে খসড়া তালিকা থেকে নাম বাদ গেলে, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হবে। এই শুনানির নেতৃত্বে থাকবেন ইআরও এবং এইআরও। প্রথমে আপিল করা যাবে জেলা শাসকের কাছে, পরের ধাপে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও অভিযোগ জানাতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ৮ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ জানানোর পর্ব। পাশাপাশি, খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে অথচ ২০০২ ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাচিং’ হয়নি যাঁদের নাম। তাঁরা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে নোটিস পাবেন। তাঁদেরকে প্রামাণ্য নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রের দাবি, প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটারের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে না মেলার সম্ভাবনা। বর্তমানে রাজ্যে ভোটার রয়েছে ৭ কোটি ৬৪ লক্ষের বেশি।

প্রসঙ্গত, এসআইআর ঘিরে ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারের এক জনের নামও বাদ গেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Post Views: 142

Continue Reading

Previous: মুম্বাইয়ে অপহৃত ১৭ জন শিশু ! পুলিশি তৎপরতায় গ্রেফতারে অপহরণকারী
Next: টিআরপি তালিকায় প্রথম স্থানে জি বাংলার জোড়া ধারাবাহিক! সেরা ১০’এ কোন ধারাবাহিক

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.