Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • কুম্ভমেলা থেকে সোজা বলিউডে, ‘মণিপুর ডায়ারিজ’ নায়িকা হচ্ছেন ভাইরালকন্যা মোনালিসা

কুম্ভমেলা থেকে সোজা বলিউডে, ‘মণিপুর ডায়ারিজ’ নায়িকা হচ্ছেন ভাইরালকন্যা মোনালিসা

Online Desk জানুয়ারি 23, 2025
ZDRFG.png

ওঙ্কার ডেস্কঃ দক্ষিণী সিনেমায় নয় কুম্ভমেলা থেকে এবার সোজা বলিউডে ডাক পেলেন কুম্ভমেলার ভাইরালকন্যা মোনালিসা। আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল সিনেমায় ডাক পেয়েছেন তিনি। সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যম,সব জায়গাতেই ছড়িয়ে পড়েছিল সেই খবর। কুম্ভমেলায় মালা বিক্রি করতে এসে এক ব্লগারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তরুণীর একাধিক ভিডিও। এরপরই রাতারাতি বদলে যায় তাঁর জীবন। প্রায় দিনই ক্যামেরা বন্দি হয়েছে সে।
এবার শোনা যাচ্ছে পরিচালক সনোজ মিত্রের ছবিতে নায়িকা হতে চলেছে মোনালিসা ভোঁসলে। সনোজের নতুন ছবি ‘মণিপুর ডায়ারিজ’ এ অভিনয় করবে সে। মা-বাবা, তুতো ভাইবোনদের নিয়ে ইন্দোরে খুবই ছোট সংসার মোনালিসার । রোজগারের আশায় মহাকুম্ভে বোনদের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা। কিন্তু সোশ্যাল মিডিয়ার চক্করে মালা বিক্রির হার একদম কমে যায়। তবে তাঁর সুন্দর মুখশ্রী ও ধুসর চোখ নজর কাড়ে সকলের। এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনয়ে সুযোগ আসলে অভিনয় করবেন তিনি। এবার বলিউডে অভিনয়ের সুযোগ পেলেন মোনালিসা।
পরিচালক জানান “সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন উপায়ে অনেকেই ভাইরাল হয়ে যান। তবে মোনালিসার মুখশ্রী অন্যরকম, নিষ্পাপ। আর সেই কারণেই ওকে বেছে নেওয়া। তিনি আরও বলেন, পরবর্তী ছবি মণিপুর ডায়ারিজ এ মোনালিসা সেকেন্ড লিডে রয়েছে। এই চরিত্রের জন্য আমি ঠিক যেমন মেয়ে চেয়েছিলাম, মোনালিসা একেবারেই তাই। এবার মোনালিসা ও তাঁর পরিবারের সঙ্গে ছবি নিয়ে কথা বলব। মার্চ মাস থেকেই ছবির শুটিং শুরু। তবে ওকে তৈরি করেই ক্যামেরার সামনে আনব।’

Post Views: 163

Continue Reading

Previous: নোয়াপাড়া থানায় চা খেয়েছিলেন নেতাজি, সেই কাপ প্লেট আজও সংরক্ষিত রয়েছে সেখানে
Next: নেতাজির ‘মৃত্যুদিন’ নিয়ে ফের বিতর্কে রাহুল

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.