Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দ্য বেঙ্গল ফাইলস’ বাংলায় মুক্তির আবেদন জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিবেক অগ্নিহোত্রীর

‘দ্য বেঙ্গল ফাইলস’ বাংলায় মুক্তির আবেদন জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিবেক অগ্নিহোত্রীর

Online Desk সেপ্টেম্বর 2, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য কলকাতার বুকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই ধুন্ধুমার হয়। এরপর থেকেই এই ছবি বাংলার বুকে মুক্তি পাবে কিনা তা নিয়ে নানা দ্বিধা-দ্বন্দ্ব জেগেছে সকলের মনেই। এককথায় বলতে গেলে ছবি মুক্তি ঘিরে ছবির পরিচালক-কলাকুশলি থেকে শহরের বিভিন্ন সিনেমাহলের মালিকরা সংশয়ে ছিলেন। এবার ছবি মুক্তির আগে ‘দ্য বেঙ্গল ফাইলস’ কলকাতায় মুক্তি পাওয়া নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আর্জি জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নিজের সোশাল মিডিয়ায় মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে তিনি এই ছবি মুক্তির আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে।

এদিনের ভিডিওতে মুখ্যমন্ত্রীকে তিনি বলেন, “আপনি ভারতীয় সংবিধান মেনে শপথ নিয়েছেন। তাই নাগরিকের বাক স্বাধীনতাকেও আপনার সুরক্ষিত করতে হবে। আমার এই ছবি সেন্সর বোর্ড থেকে পাস সার্টিফিকেট পেয়েছে ইতিমধ্যেই। তাই ‘দ্য বেঙ্গল ফাইলস’, যাতে শান্তিপূর্ণভাবে মুক্তি পায় বাংলার প্রতিটা সিনেমাহলে তা সুনিশ্চিত করা আপনার দায়িত্ব। এই দায়িত্ব আপনাকেই নিতে হবে।
বিবেক আরও বলেন, “বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের সভ্যতার বড় ইতিহাস। এই রাজ্যেই জন্ম নিয়েছিলেন নানা মহাপুরুষেরা। এই রাজ্যেই শুরু হয়েছিল ভারতের নবজাগরণ। এই রাজ্য এমনই যা ১৯০৫ ও ১৯৪৭ এই দুই সালে দু’বার বিভক্ত হয়েছিল। দেশের স্বাধীনতায় বাংলা যতটা ত্যাগ স্বীকার করেছে, যতটা লড়াই করেছে সেসব এই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। একজন বাঙালির জায়গা থেকে আপনি দয়া করে ভেবে দেখুন। দয়া করে ছবিটিকে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করবেন না।”

Post Views: 133

Continue Reading

Previous: “আমার মৃত মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে” রাহুল তেজস্বী-কে পালটা আক্রমণ মোদীর
Next: মা হওয়ার পর নতুন শুরু দীপিকা পাড়ুকোনের! মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন বলি অভিনেত্রী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.