Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মা হওয়ার পর নতুন শুরু দীপিকা পাড়ুকোনের! মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন বলি অভিনেত্রী

মা হওয়ার পর নতুন শুরু দীপিকা পাড়ুকোনের! মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন বলি অভিনেত্রী

Online Desk সেপ্টেম্বর 2, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: গণেশ চতুর্থী পেরতেই কয়েকদিনের মধ্যে মুম্বই ছেড়ে বিদেশের পথে রওনা দিলেন দীপিকা পাড়ুকোন। লুই ভুইতোঁ-র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই নায়িকার বিদেশযাত্রা। মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন তিনি।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপিকা নিজের গাড়ি থেকে নেমে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন। যাওয়ার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হেসে তিনি, ‘ধন্যবাদ’ও জানাতে ভোলেননি অভিনেত্রী। এদিনের লুকে দীপিকা ছিলেন একেবারেই ক্যাজুয়াল তবে স্টাইলিশ। সঙ্গে লাল সোয়েটার, ডেনিম প্যান্ট, বাদামি রঙের বুট, চুল খোপা করে বাঁধা, চোখে কালো সানগ্লাস আর হাতে শোল্ডার ব্যাগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা জানিয়েছেন নানা প্রতিক্রিয়া। কেউ বললেন, “এই তো ডিভা ইজ ব্যাক।” আবার আরেকজনের মন্তব্য, “দুয়া কোথায়?” তবে কেউ কেউ লিখেছেন, “যেন রানি! কী সুন্দর লাগছে দেখতে।”
প্রসঙ্গত, ২০২৪ সালে দীপিকা ও রণবীরের কন্যা দুয়ার জন্ম হয়। তবে তারকা দম্পতি এখনো প্রকাশ্যে আনেননি সন্তানের মুখ। সেপ্টেম্বরের ৮ তারিখেই এক বছর পূর্ণ হবে দুয়ার। সূত্রের খবর, মাতৃত্বের পর দীপিকা কাজের থেকেও বেশি সময় দিচ্ছেন সন্তানকে। কয়েকদিন আগেই তাঁর ‘৮ ঘণ্টা কাজের শর্ত’ নিয়ে বলিউডে যথেষ্ট বিতর্কের ঝড় তৈরি হয়েছিল। এমনকি, এই শর্তের কারণেই স্পিরিট ছবির কাজ ছেড়ে দেন তিনি। বহুবছর ধরে পরিকল্পনায় থাকা ইন্টার্ন ছবিটিতেও অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। তবে প্রযোজনার দায়িত্বে থাকবেন তিনি।

Continue Reading

Previous: ‘দ্য বেঙ্গল ফাইলস’ বাংলায় মুক্তির আবেদন জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিবেক অগ্নিহোত্রীর
Next: ‘খারাপ সময়েও আমরা পরস্পরের পাশে থেকেছি’, পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন মোদী

সম্পর্কিত গল্প

New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.