Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘খারাপ সময়েও আমরা পরস্পরের পাশে থেকেছি’, পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন মোদী

‘খারাপ সময়েও আমরা পরস্পরের পাশে থেকেছি’, পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন মোদী

Online Desk সেপ্টেম্বর 2, 2025
modi-putin-d.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। যার পর থেকে বিশ্ব বাণিজ্য মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের তিয়ানজিনে সেই সম্মেলনের ফাঁকে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদী। ট্রাম্প প্রশাসনের চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি। ট্রাম্পের চোখ রাঙানি যে ভারত পাত্তা দিচ্ছে না, এদিনের বৈঠকের পর দুই রাষ্ট্রনেতার কথায় তা আরও এক বার স্পষ্ট হয়ে গেল।

এসসিও সম্মেলনের ফাঁকে প্রায় এক ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নিজের গাড়িতে করে মোদীকে হোটেলে পৌঁছে দিয়েছেন পুতিন। প্রায় ৪৫ মিনিট ধরে গাড়িতে দু জনের কথা হয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারত ও রাশিয়া সবসময় একসঙ্গে থেকেছে। আমাদের সহযোগিতা শুধু দুই দেশের জন্য নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই ভারত সফরে আসতে পারেন পুতিন।

অন্য দিকে রুশ প্রেসিডেন্টও মোদীকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘নয়াদিল্লি ও মস্কোর সম্পর্ক বহু দশক ধরে আস্থার ওপর দাঁড়িয়ে আছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কও ইতিবাচক গতিতে এগোচ্ছে।’ মোদী ও পুতিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেন। যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের প্রস্তাবকে রুশ প্রেসিডেন্ট স্বাগত জানান।

Continue Reading

Previous: মা হওয়ার পর নতুন শুরু দীপিকা পাড়ুকোনের! মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়লেন বলি অভিনেত্রী
Next: ক্যানসারের চিকিৎসা শুরু হতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর, কি হয়েছে অভিনেত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.