Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ক্যানসারের চিকিৎসা শুরু হতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর, কি হয়েছে অভিনেত্রীর

ক্যানসারের চিকিৎসা শুরু হতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর, কি হয়েছে অভিনেত্রীর

Online Desk সেপ্টেম্বর 2, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: যকৃতের ক্যানসারের সঙ্গে কয়েকমাস যাবত লড়াই করছেন অভিনেত্রী দীপিকা কক্কর। নিজেই সেই অসুস্থতার খবর দিয়েছিলেন গত মে মাসে। তার পর থেকে যন্ত্রণার কথা এক এক করে তুলে ধরেছিলেন দীপিকা। ইতিমধ্যেই ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অস্ত্রোপচারও হয়েছে। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু আবারও হঠাৎই শরীর খারাপ। দীপিকা জানান, একেবারেই ভাল নেই তিনি।

জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরে ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা নিয়ে বর্তমানে বেশ চিন্তিত তিনি। তাঁর স্বামী শোয়েব জানিয়েছেন, চিকিৎসা শুরু হলেও, সেই ভাবে কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। যদিও ক্লান্তি ও ধকল থাকে শরীরের উপর। এর মাঝেই ‘ভাইরাল ইনফেকশন’-এ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। নিজের ভ্লগে দীপিকা লেখেন, ‘‘হঠাৎ ফের শরীর খারাপ। ভাইরাল ইনফেকশন হয়েছে। আমরা চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। কড়া কড়া সব ওষুধ দিয়েছে, শরীর আরও দুর্বল হয়ে গিয়েছে। এখন একদমই ভাল নেই। আশা করছি দ্রুত সেরে উঠব।’’

অভিনেত্রী এক সাক্ষাৎকারে কিছুদিন আগেই জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পরে সব বদলে গিয়েছে তাঁর। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজের সঙ্গে যুক্ত থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সাথ দিচ্ছে না। তাঁর কাছে করার মতো কিছুই নেই। এই খবরের পরেই সমাজমাধ্যমে একের পর এক তাঁর অনুরাগীরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। সকলেই তাঁর দ্রুত সুস্থ ওঠার জন্য প্রার্থনা করছেন।

Continue Reading

Previous: ‘খারাপ সময়েও আমরা পরস্পরের পাশে থেকেছি’, পুতিনের সঙ্গে বৈঠকের পর বললেন মোদী
Next: সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা, রায় পুনর্বিবেচনা চান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
kedarnath.jpg

কেদারনাথে মন্দির চত্বরে মহিলার নাচের ভিডিয়ো ভাইরাল, রিল নিষেধাজ্ঞা কার্যকরে প্রশ্ন

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.