Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা, রায় পুনর্বিবেচনা চান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা, রায় পুনর্বিবেচনা চান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

Online Desk সেপ্টেম্বর 2, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের পুরনো একটি রায়কে হাতিয়ার করে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। ১১ বছর আগের সেই রায় পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মত সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের। এদিন সংখ্যালঘু সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কেন শিক্ষার অধিকার আইনের বাইরে থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত।

১১ বছর আগে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিল ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সংস্থা শিক্ষার অধিকার আইনের আওতায় থাকবে না। সংবিধানের ৩০ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংখ্যালঘুরা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই সময় ওই নির্দেশ দিয়েছিল। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন সেই রায় পুনর্বিবেচনা জন্য বর্তমান প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। দুই বিচারপতির পর্যবেক্ষণ, ২০০৯-এর শিক্ষার অধিকার আইনের সঙ্গে সংবিধানের ৩০ (১) অনুচ্ছেদের কোনও সংঘাত নেই। ওই আইন সংখ্যালঘু সম্প্রদায় পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য।

উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন অনুসারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ২৫ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে দুস্থদের জন্য। এই আইনের প্রেক্ষিতে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির একাংশ আদালতের দ্বারস্থ হয়। নিজেদেরকে এই আইনের আওতার বাইরে রাখার আবেদন জানান তারা। সুপ্রিম কোর্ট সেই সময় এই দাবি মেনে নিয়ে রায় দিয়েছিল।

Post Views: 138

Continue Reading

Previous: ক্যানসারের চিকিৎসা শুরু হতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর, কি হয়েছে অভিনেত্রীর
Next: অভ্যন্তরীণ চক্র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.