Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজনীতিতে যোগ দিতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী, এ প্রসঙ্গে কি বললেন গায়িকা?

রাজনীতিতে যোগ দিতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী, এ প্রসঙ্গে কি বললেন গায়িকা?

Online Desk নভেম্বর 10, 2025
hjgj.png

ওঙ্কার ডেস্ক: তাঁর সুরের মূর্ছনায় মাতোয়ারা সারা বাংলা। পেয়েছেন জাতীয় পুরস্কারও। প্লেব্যাক বা লাইভ কনসার্ট, ইমন চক্রবর্তীর গান শোনার জন্য মুখিয়ে থাকেন শ্রোতা অনুরাগীরা। ইমনের গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। স্পষ্টবক্তা হিসেবে বরাবর প্রশংসিতও হয়েছেন গায়িকা। বর্তমানে ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ইমনের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন তুঙ্গে!
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবর ভালো সম্পর্ক গায়িকার। তার ওপর এ বছর দীপাবলিতে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন ইমন। সেখান থেকেই জল্পনার শুরু হয়, ইমন নাকি শিগগিরি রাজনৈতিতে যোগ দিতে চলেছেন! বিশেষ করে তাঁর ভোটে লড়ার গুঞ্জন শুরু হয়েছে। এ প্রসঙ্গে ইমনের মন্তব্য, “স্বামী এবং আমার কাকুকে নিয়ে দিদির বাড়িতে কালীপুজোর দিন গিয়েছিলাম। তিনি আমাদের যেভাবে যত্ন করেছেন, সেটা অভাবনীয়! সাড়া বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন। এমনকী নিজে হাতে খাবার এনে দিয়েছেন। আমায় উপহারও দিয়েছেন। তার মানে তো এই নয় যে, উনি আমাকে ভোটে লড়তে বলবেন!”
তবে রাজনীতিতে যোগদানের প্রসঙ্গে গায়িকার মন্তব্য, “আমার কাছে এখনও পর্যন্ত কোনও প্রস্তাব আসেনি।” “প্রস্তাব এলে তখন ভাবব। আর আমি রাজনীতিতে যোগ দিলে নিজেই সকলকে জানাব।” গায়িকা আরও বলেন, মুখ্যমন্ত্রী তাঁর গানের গুণমুগ্ধ শ্রোতা। সবসময়ে তেমন ভালোবাসাই পেয়ে এসেছেন। অতঃপর প্রস্তাব এলে যে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়ে গুঞ্জন বজায় রাখলেন গায়িকা!

Post Views: 177

Continue Reading

Previous: ফের হাসপাতালে ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অভিনেতা
Next: দিল্লির বায়ুতে বিপজ্জনক দূষণ; শ্বাস নিতে কষ্ট রাজধানীবাসীর, তবু নেই নতুন নিষেধাজ্ঞা

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.