Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের হাসপাতালে ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অভিনেতা

ফের হাসপাতালে ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অভিনেতা

Online Desk নভেম্বর 10, 2025
ygg

ওঙ্কার ডেস্ক: আগামী মাসেই ৯০ বছরে পা দেবেন বলি অভিনেতা ধর্মেন্দ্র। তার আগেই বারংবার শরীর খারাপ হচ্ছে অভিনেতার। দিনকয়েক আগে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বলেও জানা গিয়েছিল। সুত্রের খবর বর্তমানে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে। গত এক সপ্তাহ ধরেই শরীরের অবনতি ঘটেছে।
শ্বাসকষ্ট অনুভব করায় দিনকয়েক আগে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলছিল চিকিৎসা। তবে অবস্থার অবনতি হওয়ার বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। তার আগেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা।
চলতি বছরের এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়। তারপর থেকেই বেশ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। যদিও কাজে বাঁধা পড়েনি। ১৯৬০ সালে ডেবিউ হয় ‘দিল ভি তেরা হুম ভি তেরে’ ছবির মধ্যে দিয়ে। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল– একাধিক সিনেমা রয়েছে তাঁর। তাঁকে শেষ দেখা গিয়েছে — ‘তেরি বাতোঁ মে উলঝা হুয়া’ ছবিতে। সামনে রয়েছে নতুন ছবি ইক্কিশ। যেখানে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মুক্তি পাওয়ার কথা এবছরের বড়দিনে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এই প্রার্থনাই করছেন সকলে।

Post Views: 135

Continue Reading

Previous: ঘুমের মধ্যেই ভেঙে পড়ল ছাদের নিচে চাপা পড়ে প্রাণ গেল পাঁচজনের, পাটনার দানাপুরে মর্মান্তিক দুর্ঘটনা
Next: রাজনীতিতে যোগ দিতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী, এ প্রসঙ্গে কি বললেন গায়িকা?

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

পাক গুপ্তুচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

Untitled.png

মদের দোকান খুলতেই ভিড় সুরাপ্রেমীদের!

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

এনআই-র হেফাজতেই থাকতে হবে মোথাবাড়িকাণ্ডের ‘মুলচক্রী’ মোফাক্কেরুলকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

Online Desk এপ্রিল 24, 2026
arrest-dcd.jpg

পাক গুপ্তুচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.