ওঙ্কার ডেস্ক: মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছিল জাহ্নবী কাপুরের। তবে শোক সামলে উঠলেও মাকে সঙ্গেই নিয়ে চলেন সবসময় জাহ্নবী ও খুশি। অনেকসময়ই জাহ্নবীকে বিনোদুনিয়ার নানা অনুষ্ঠানের মঞ্চে মায়ের সাজ পোশাকে সেজে হাজির হয়েছেন। এবারও তার অন্যথা হল না। সম্প্রতি মুম্বইয়ে অস্কারে মনোনীত হওয়া ছবি ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ারে মা শ্রীদেবীর শাড়িতে সেজে এলেন জাহ্নবী।
এদিন সোনালি কাজ করা নীল ও কালো রঙের একটি শাড়িতে সেজে উঠেছিলেন জাহ্নবী। এক্কেবারে মায়ের মতো করেই সেজেছিলেন জাহ্নবী। সঙ্গে ছিল মানানসই মেকআপ। হেয়ারস্টাইল ও গয়না। উল্লেখ্য, এই শাড়ি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী পরেছিলেন ২০১৭ সালে ‘বিরাট অনুষ্কা’র রিসেপশন পার্টিতে। মায়ের সেই স্মৃতিকে আঁকড়েই ‘হোমবাউন্ড’র প্রিমিয়ারে সেজে এলেন জাহ্নবী। মা সঙ্গে না থাকলেও অন্যভাবে তাকে সঙ্গে রাখলেন জাহ্নবী। তবে এই প্রথম নয়, এর আগে কান চলচ্চিত্র উৎসবে মা শ্রীদেবীর আদলে সেজে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন জাহ্নবী। এবারও তার অন্যথা হল না।
একইসঙ্গে বলতে হয়, বলিউডে বেশ কয়েক বছর কাটিয়ে ফেললেও এখনও বিনোদন জগতে সেইভাবে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাননি জাহ্নবী। এখন দেখার ফিল্মি কেরিয়ারে এই ছবি জাহ্নবীর পায়ের তলার মাটি ঠিক কতটা শক্ত করতে পারে। নিখাদ বন্ধুত্বের গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক নীরজ ঘাওয়ান। ছবির নাম ‘হোমবাউন্ড’। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। নিখাদ বন্ধুত্বই এই ছবির মূল উপজীব্য। ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে নিখাদ এই বন্ধুত্বের গল্প। মুক্তির আগেই অস্কারের দৌড়ে এগিয়ে গেল এই ছবি। শুক্রবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ এক বৈঠকে ভারতের বিভিন্ন ভাষার মোট ২৪টি ছবি থেকে বেছে নেওয়া হয়েছে ‘হোমবাউন্ড’ ছবিটিকে। আগামীতে এই ছবিই অস্কারের দৌড়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে পরিচালক নীরজ ঘাওয়ানের এই ছবি।
