Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি ছিলেন হাসপাতালে, প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি ছিলেন হাসপাতালে, প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Online Desk আগস্ট 25, 2025
fghxg.png

ওঙ্কার ডেস্ক: প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
ছোট থেকেই অভিনয় আর বিনোদনের প্রতি তাঁর ভালবাসা ছিল। তাঁর অভিনয় জীবন শুরু হয় ‘অপরূপা’ ছবি দিয়ে। সেই ছবিতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। তবে বড় সাফল্য আসে পরিচালক অঞ্জন চৌধুরীর ‘হীরক জয়ন্তী’ ছবিতে। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয় হয়েছিল। গুঞ্জন উঠেছিল তাঁদের সম্পর্ক নিয়েও। এছাড়াও ‘চপার’, ‘নাগমোতি’, ‘আমরা’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। একসময় বিজেপি রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০১৪ ও ২০১৯ সালে বীরভূম ও উলুবেড়িয়া লোকসভা থেকে প্রার্থী হয়েছিলেন, যদিও সাফল্য পাননি। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবির ছাড়েন। ব্যক্তিজীবনে অভিনেতা ছিলেন তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। বিচ্ছেদের পর যদিও তিনি ফের বিয়ে করেছিলেন।
একদিকে রুপালি পর্দায় স্মরণীয় নায়ক, অন্যদিকে রাজনৈতিক ময়দানে সক্রিয় মুখ—দুই মঞ্চেই ছাপ রেখেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং রাজনৈতিক মহল।

Post Views: 238

Continue Reading

Previous: ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে দেশের জলসংকট, ভূগর্ভস্থ জল দ্রুত ফুরোচ্ছে ১৯৩ জেলায়
Next: রাশিয়া-ইউক্রেন বৈঠক অনিশ্চিত, শান্তি প্রচেষ্টায় চাপে ট্রাম্প

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.