Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রহস্যের জট ছাড়াতে এই বড়দিনে ময়দানে নামছেন মিতিন মাসি

রহস্যের জট ছাড়াতে এই বড়দিনে ময়দানে নামছেন মিতিন মাসি

Online Desk নভেম্বর 19, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাঙালি বরাবরই গোয়েন্দা গল্পে মজে থেকেছেন, সে আট হোক বা আশি। ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু অন্যদিকে শার্লক হোমসসহ আরও সব গোয়েন্দাদের গল্পে কেটেছে ছোটবেলা, এমন কাহিনী সকলের জীবনে রয়েছে। তবে এই তালিকায় রয়েছে আরও অনেকেই তাঁর মধ্যে গোয়েন্দা মিতিন মাসিও কিন্তু কিছু কম যান না। আর তা যদি হয় বড় পর্দায় তাহলে কোনও কথাই নেই। এবার সুখবর অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসির কাহিনীর তৃতীয় অধ্যায় “Mitin – Ekti Khunir Shondhane”।
এক স্বামী আচমকা নিখোঁজ। আতঙ্কে বিধ্বস্ত স্ত্রী সাহায্যের জন্য পৌঁছন গোয়েন্দা মিতিন মাসির দরজায়। তদন্ত শুরু হতেই সামনে আসে এক খুনের ঘটনা, আর মুহূর্তেই পালটে যায় গল্পের গতিপথ। সন্দেহ, ভয়, অজানা সম্পর্ক, গোপন অতীত সব মিলিয়ে শিহরণ জাগানো রহস্যচক্র, যা ভাঙার দায় বর্তায় কেবল একজনের উপর তিনি মিতিন। স্বাভাবিকভাবেই গল্পের কেন্দ্রে থাকবেন কোয়েল মল্লিক। আধুনিক, যুক্তিবাদী, ঠান্ডা মাথায় তদন্তে নেমে সত্য উদ্ধার করা নারী গোয়েন্দার রূপে কোয়েলের উপস্থিতি আগের দুটো ছবিতেই দর্শকের মনে শক্ত জায়গা করে নিয়েছিল এবারেও যে তার অন্যথা হবে না তা আশা করাই যায়। গল্পে মিতিন যত কেসের ভিতরে ঢোকে, ততই আরও গোপনীয়তা ও চমকে দেওয়ার মতো সব সত্যি সামনে আসে। কোয়েল ছাড়াও ছবিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, দুলাল লাহিড়ী, সঞ্জয় চৌধুরী। পরিচালনায় অরিন্দম শীল। সঙ্গীত পরিচালনা জিত গঙ্গোপাধ্যায়, ব্যাকগ্রাউন্ড স্কোরে রথিজিৎ ভট্টাচার্য।
এই ছবিতে শুধু রহস্যই থাকে তেমন নয়, মানুষের মনস্তত্ত্ব, বিশ্বাসঘাতকতা এবং সম্পর্কও সমান প্রাধান্য পায়। সত্যের যত কাছাকাছি যেতে থাকে, ততই তীব্র হয়ে ওঠে বিপদ। আর সেই বিপদের দিকে চোখ রেখে এগিয়ে চলে মিতিন। আর অরিন্দম শীল পরিচালিত এই ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ মুক্তি পেতে চলেছে এই বড়দিনে।

Post Views: 135

Continue Reading

Previous: শাহবাজের শতরান, সেঞ্চুরি মিস সুমন্তর, শামির জোড়া ধাক্কায় টলমল অসম, ৭ পয়েন্ট থেকে বাংলা ৭ উইকেট দূরে
Next: থমকে গেল পারদ ! ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.