Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নায়িকা ছাড়াই চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক, নতুন অপর্ণা কে হবে? তালিকায় রয়েছেন কারা?

নায়িকা ছাড়াই চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক, নতুন অপর্ণা কে হবে? তালিকায় রয়েছেন কারা?

Online Desk নভেম্বর 27, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: চর্চায় রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। একদিকে যেমন শোনা গিয়েছিল নায়ক ওরফে জিতু কামাল ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অন্যদিকে আবার নায়িকার ধারাবাহিক ছেড়ে দেওয়া নিয়েও গুঞ্জন ছড়িয়েছে বহুবার। জিতু ধারাবাহিকে যোগ দিলেও শেষে দিতিপ্রিয়াই ছেড়ে দেন এই মেগা। এক সপ্তাহ হতে চলল বর্তমানে নায়িকা ছাড়াই চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। যদিও এই পরিবর্তনের আঁচ পড়েনি টিআরপি তালিকায়। এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক।
পর্দায় দেখানো হয়েছে, হারিয়ে গিয়েছে অপর্ণা। অন্যদিকে নতুন নায়িকার খোঁজ চলছে পুরোদমে। টলিপাড়ার অন্দরে কানাঘুষো, চারজন লুকসেটের জন্য গিয়েছিলেন তাঁদের মধ্যে দু’জন পরিচিত মুখ। এক জন হলেন সম্পূর্ণা মণ্ডল। আর অন্যজন নাকি সোমু সরকার। শোনা গিয়েছে, সোমুর থেকে এগিয়ে আছেন সম্পূর্ণা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এখানে দর্শকের একাংশেরও রয়েছে অন্য দাবি, এই চরিত্রে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে দেখা গেলে মন্দ হত না। বিতর্কের পর থেকে প্রকাশ্যে নায়ক বা নায়িকা দিতিপ্রিয়া রায় কাউকেই মন্তব্য করতে দেখা যায়নি। তবে জল্পনা শেষ করে কে হবে অপর্ণা সেই প্রশ্নের উত্তর দেবে সময়।

Post Views: 80

Continue Reading

Previous: ফের ট্রোলিং’এর শিকার ঋতুপর্ণা সেনগুপ্ত, কি করলেন অভিনেত্রী?
Next: বহু বিবাহ নিষিদ্ধ করতে অসম বিধানসভায় বিল পাশ হিমন্ত বিশ্বশর্মার সরকারের

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
sonam-wangchuk.jpg

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.