Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্নানে মশগুল তিন বাঘের ছানা, পাহারায় মা ! বাঘিনীর দায়িত্বশীল উপস্থিতি তাক লাগায়

স্নানে মশগুল তিন বাঘের ছানা, পাহারায় মা ! বাঘিনীর দায়িত্বশীল উপস্থিতি তাক লাগায়

Online Desk আগস্ট 19, 2025
Tiger.jpg

ওঙ্কার ডেস্ক : ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি ছোট পাথুরে জলাশয়ে জলে লুটোপুটি খাচ্ছে তিনটি বাঘের শাবক। জলে শরীর ডুবিয়ে আরাম করে বসে রয়েছে তারা। জলাশয়ের ঠিক ধারে বসে রয়েছে বাঘিনি।

জঙ্গলের মধ্যে ছোট পাথুরে জলাশয়। তাতে স্নান করছে তিনটি বাঘ শাবক। উপরে বসে দায়িত্বশীল মায়ের মতো পাহারা দিচ্ছে বাঘিনি। এদিক ওদিক তাকিয়ে দেখছে কোনো শত্রু এলো কিনা। এদিকে স্নানে মশগুল বাঘের ছানারা। কী অপূর্ব এই প্রকৃতির দৃশ্য ! এমন একটা অসাধারণ ভিডিও X-এ শেয়ার করেছেন প্রাক্তন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ। ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। অবশ্য এই ভিডিওটি কোথায় তোলা হয়েছে, কিংবা কবে এই অপূর্ব দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে তা জানা যায়নি।

 

ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র ২৫ সেকেন্ডের। তবু বারবার দেখতে হয়। কী ভাবে অপার আনন্দে জলে খেলা করছে তিনটি বাঘের ছানা তা মনে রাখার মতো। সবচেয়ে বড় কথা বাঘিনির যে মাতৃত্ব এই ভিডিওতে ফুটে উঠেছে তা যেন বন্য জীবনের অনবদ্য দলিল হয়ে উঠেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রাক্তন আইএফএস কর্তা লিখেছেন, “মায়ের চোখ কখনোই বুজে যায় না- জলাশয়ে বাচ্চারা তাদের শরীর ঠান্ডা করার জন্য খেলার সময় সজাগ দৃষ্টিতে পাহারা দেয় বাঘিনী। বড় বিড়ালদের মধ্যে বাঘ বিরল। তারা জল পছন্দ করে। এটি তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পরজীবীদের উপশম করে, পোকামাকড় কামড়ায় এবং শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। প্রকৃতির এয়ার কন্ডিশনার।”

প্রাক্তন আইএফএস কর্তার পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্য করেছেন নেট ফলওয়াররা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আশ্চর্য সুন্দর দৃশ্য।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সুন্দর ভিডিয়ো। বাঘিনি এবং তার শাবকদের সম্পর্কের সুন্দর উপস্থাপন।’’

Post Views: 200

Continue Reading

Previous: ফের ডিএ মামলার শুনানি পিছালো সুপ্রিম কোর্ট, সম্ভাব্য শুনানির দিন ২৬ আগস্ট
Next: সুদীপ্ত ও দেবযানীকে তিন মামলায় বেকসুর খালাস আদালতের, তবে এখনও থাকতে হবে জেলে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.