Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুদীপ্ত ও দেবযানীকে তিন মামলায় বেকসুর খালাস আদালতের, তবে এখনও থাকতে হবে জেলে

সুদীপ্ত ও দেবযানীকে তিন মামলায় বেকসুর খালাস আদালতের, তবে এখনও থাকতে হবে জেলে

Online Desk আগস্ট 19, 2025
Saradha.jpg

ওঙ্কার ডেস্ক: সারদা চিট ফান্ড কাণ্ডের তিন মামলায় বেকসুর খালাস পেলেন দুই অভিযুক্ত সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাঙ্কশাল আদালত।

আদালত সূত্রের খবর, সরকার পক্ষের ৫০ জন সাক্ষী তালিকাভুক্ত ছিল। কিন্তু আদালতে হাজির করানো যায়নি ১৫ জনকে। প্রতারণা কিংবা জালিয়াতির কোনও সুস্পষ্ট প্রমাণ তাঁদের বয়ানে মেলেনি। আর সে কারণে দুজনেই খালাস পান। তবে এদিন তিন মামলায় খালাস পেলেও সুদীপ্ত ও দেবযানীকে জেলে থাকতে হবে। কারণ এখনও তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। যেগুলিতে এখনও মুক্তি পাননি। দেবযানীর হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল। দেবযানীর আইনজীবী দাবি করেন, এই তিন মামলায় সাক্ষী হিসাবে নাম থাকলেও প্রায় ১৫ জনের কোনও বয়ান পাওয়া যায়নি। প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন যাঁরা, তাঁরাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ প্রমাণ করতে পারেননি। আর সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে ওই তিন মামলায় বেকসুর খালাস দিয়েছে।

উল্লেখ্য, সারদা চিট ফান্ড কাণ্ডে ২০১৩ সালে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। সে বছর দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে পালিয়েছিলেন সুদীপ্ত। ২০১৩ সালে তাঁদেরকে গ্রেফতার করার পর থেকে দু’জনই জেলে বন্দি রয়েছেন। ১০ বছর পর ২০২৩ সালে কয়েক ঘণ্টার জন্য দেবযানী প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

Post Views: 178

Continue Reading

Previous: স্নানে মশগুল তিন বাঘের ছানা, পাহারায় মা ! বাঘিনীর দায়িত্বশীল উপস্থিতি তাক লাগায়
Next: ভারত চিন সম্পর্কের মোড় ইতিবাচক, চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.