Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম

মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম

Online Desk জুন 5, 2026
FIR.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই ছন্দপতন। কলকাতা পুরসভায়ও ডামাডোলের অন্ত নেই। কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন বৃহস্পতিবার। শুক্রবার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। কিছুদিন ধরেই কানাঘুশো শোনা যাচ্ছিল পদত্যাগের। অবশেষে সেই জল্পনায় সিলমোহর। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের।
ফিরহাদ বলেন, “ফিরহাদ হাকিম কেউ নয়। যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। মানুষ প্রচুর যাঁরা আসতেন, তাঁদের রিলিফ দেওয়ার কাজ করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই আমি ইস্তফা দিলাম। আগামিদিনে যাঁরা পুরসভা চালাবেন, তাঁরা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন। হয়তো লোকে আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা করবেন। কিন্তু স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না।
ফিরহাদ হাকিমের ইস্তফার ফলে কলকাতা পুরসভাও হাতছাড়া হল তৃণমূলের। কলকাতা পুরসভা আপাতত চালাবেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পরে চাইলে প্রশাসক বসাতে পারে রাজ্য। ডিসেম্বরে হওয়ার কথা পুরভোট।
গত ২০১৮ সাল থেকে ৩৮ তম মেয়র হিসাবে কলকাতা পুরসভায় দায়িত্ব পালন করেন। প্রায় ৮ বছর পর মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। তৃণমূলের ভরাডুবির মাঝে এবারও ভোটে লড়ে বিধায়ক হন ফিরহাদ। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয় তাঁর। সূত্রের খবর, তাতেই নাকি বিরক্ত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 80

Continue Reading

Previous: রাজস্থানে সন্দেহভাজন ইবোলা সংক্রমিতের হদিশ, রাখা হল আইসোলেশনে
Next: পাকিস্তানের হয়ে চর বৃত্তির দায়ে অভিযুক্ত জ্যোতি মালহোত্রার জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.