Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গঙ্গা মিশনের উদ্যোগে হাওড়ার আমতায় হাজার হাজার নারকেল গাছের চারা বিতরণ

গঙ্গা মিশনের উদ্যোগে হাওড়ার আমতায় হাজার হাজার নারকেল গাছের চারা বিতরণ

Online Desk জুলাই 28, 2025
ganga.jpeg

“প্রকৃতি বাঁচলে, তবেই আমরা বাঁচব” — প্রহ্লাদ রাই গোয়েঙ্কা
”নারকেল গাছ বজ্রপাত থেকে সুরক্ষা দেয়” — বিধায়ক সুকান্ত পাল

মনোজ চক্রবর্তী, হাওড়া: হাওড়ার আমতা কাশমালি পঞ্চায়েত অঞ্চলে পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গঙ্গা মিশনের তরফে ‘হরিত গঙ্গা অভিযান’-এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রাই গোয়েঙ্কার উপস্থিতিতে হাজার খানেক নারকেল গাছ ও কয়েক হাজার অন্যান্য চারাগাছ বিতরণ করা হয়।

আমতার বিধায়ক সুকান্ত পাল গঙ্গা মিশন ও তার কর্ণধার প্রহ্লাদ রাই গোয়েঙ্কার ভূয়সী প্রশংসা করে বলেন, “ব্যবসায়িক লাভক্ষতির ঊর্ধ্বে উঠে প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের উন্নয়নের স্বার্থে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “নারকেল গাছ প্রাকৃতিকভাবে বজ্রপাত থেকে সুরক্ষা প্রদান করে। এই গাছগুলি আকাশীয় বিদ্যুৎজনিত দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা নেবে।” বিধায়ক জানান, আমতা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নদীর ধারে এবং আশপাশের এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। সেই লক্ষ্যেই এই নারকেল চারা রোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রহ্লাদ রাই গোয়েঙ্কা বলেন, “প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব।” তিনি জানান, বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ অভিযান গঙ্গা মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, আজকের দিনে পাখির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, যার প্রধান কারণ বড় গাছের অভাব। গাছ না থাকায় পাখির বাসস্থান ধ্বংস হচ্ছে এবং তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

পরিবেশ সংরক্ষণের স্বার্থে তিনি সাধারণ মানুষের প্রতি আরও বেশি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান, যাতে আগামী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া যায়।

Post Views: 308

Continue Reading

Previous: জার্মানিতে প্রাকৃতিক বিপর্যয়ের কারনে লাইনচ্যুত ট্রেন; মৃত ৩ আহত ৩৪
Next: সপ্তাহ জুড়ে বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.