Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজায় নতুন করে ইজরায়েলি হানা, গৃহহীন বহু মানুষ

গাজায় নতুন করে ইজরায়েলি হানা, গৃহহীন বহু মানুষ

Online Desk জুলাই 22, 2025
gaza-gg.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে কাতারে চলছে আলোচনা। তার মাঝেই নতুন করে গাজায় হামলা করল ইজরায়েলি সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর থেকে গাজার দেইর আল-বালাহতে বিমান হামলা চালানো হয়। পাশাপাশি স্থলপথে আক্রমণ করা হয়। ইজরায়েলি সেনার এই আক্রমণে গাজায় নতুন করে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

উল্লেখ্য, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হতে পারে। হোয়াইট হাউসের মধ্যস্থতায় সেই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মধ্যে সেই আলোচনা শুরু হয়েছিল। কিন্তু সংঘর্ষবিরতির চুক্তি কার্যকর করতে গাজার তরফে প্রস্তাব দেওয়া হয় ১০ জন পণবন্দি মুক্তি দেওয়ার জন্য। কিন্তু সেই দাবি মানেনি নেতানিয়াহু সরকার।

এই পরিস্থিতিতে সোমবার ভোর থেকে দেইর আল-বালাহ এবং আশপাশের এলাকায় আঘাত হানা শুরু করে নেতানিয়াহু বাহিনী। গাজার শহরে ঢুকে পড়ে ইজরায়েলি ট্যাঙ্ক। এই সময় ভারী গোলাবর্ষণ করে ইজরায়েলের বাহিনী। হামলার জেরে দেইর আল-বালাহ, আবু আল-আজিন এবং হিকর আল-জামি এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে চলে যান। বাস্তুচ্যুত প্যালেস্টাইনিরা খান ইউনুসের কাছে আল-মাওয়াসির দিকে চলে যান। শরণার্থী শিবিরগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে বাড়ি হারানো প্যালেস্টাইনিদের। প্যালেস্টাইনিদের অভিযোগ, দেইর আল-বালাহকে মধ্য গাজার অন্যান্য অংশ থেকে আলাদা করাই উদ্দেশ্য ইজরায়েলের। আর সেই লক্ষ্যে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী নতুন করে হামলা শুরু করেছে।

Post Views: 222

Continue Reading

Previous: বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
Next: সীমান্ত রণসাজে নয়া সম্ভার ! ভারতী সেনাবাহিনীতে মরুভূমির ছদ্মবেশে ৩ মার্কিন অ্যাপাচি চপার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.