Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

Online Desk জুলাই 22, 2025
flight-bd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ঢাকায় স্কুল ভবনে বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল ২৭। এ ছাড়া আহত হয়েছেন ১৭০ জন। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু বলে জানা গিয়েছে। বেশির ভাগের বয়স ১২ বছরের কম।

মঙ্গলবার সকালে বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত যে ২৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দু’জনের মধ্যে রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা। ইতিমধ্যেই ২০ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান সায়েদুর। আহত অবস্থায় ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসীন রয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হলেও তার যোগান দিতে পর্যাপ্ত রক্তদাতা রয়েছেন বলে জানিয়েছেন সায়েদুর। তবে নেগেটিভ কিছু রক্ত লাগতে পারে বলে জানানো হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তরফে। উল্লেখ্য সোমবার দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সে দেশের বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। বিমানটি ওড়ার ১২ মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তা জানতে সারা রাত ধরে ওই স্কুলে উদ্ধারকাজ চলে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Post Views: 410

Continue Reading

Previous: উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের ইস্তফা গৃহীত, কারণ নিয়ে চলছে জল্পনা
Next: গাজায় নতুন করে ইজরায়েলি হানা, গৃহহীন বহু মানুষ

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
HANDCUFF.png

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, অর্থপাচারের অভিযোগে সিআইডির অভিযান

Online Desk জুলাই 13, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.