Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার সোনার গহনা লুঠ

সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার সোনার গহনা লুঠ

Online Desk জুলাই 1, 2025
grdgrr.jpg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ভিন রাজ্যের ডাকাতির কিনারা করলো জামবনি থানার পুলিশ । পুলিশ সুত্রে খবর, সোমবার রাত্রে ঝাড়খণ্ডের চাকুরিয়া থানার অন্তর্গত চাকুলিয়া বাজারে এক সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী সোনার দোকানের মালিকের মাথায় বন্দুক রেখে দু কোটি টাকার সোনার গহনা লুট করে চম্পট দিয়েছিল।
গয়না লুট করে চম্পট দেওয়ার পর তৎক্ষণাৎ সোনার দোকানের মালিক চাকুলিয়া থানায় খবর দেয় আর সেই খবরের পরিপ্রেক্ষিতে চাকুলিয়া থানার পুলিশ ঝাড়গ্রাম জেলার জামবনী থানাকে অ্যালার্ট করে। জামবনী থানার পুলিশ ঝাড়খন্ড লাখোয়া বর্ডার গুলোতে নাকা চেকিং শুরু করে এরপরই মধ্যরাতের সন্দেহভাজন দুটি বাইক পড়িহাটি এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের চেকিং চালায়।
চেকিং করার সময় তারা পালানোর চেষ্টা করে কিন্তু জামবুনি থানার পুলিশ তাদের সাথে সাথে আটক করে। যদিও একটি বাইক নিয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। বাকি দুজনকে তল্লাশি করার পরই উদ্ধার হয় ডাকাতি হওয়া দু’কোটি টাকার সোনার গহনা। জামবনী থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
ইতিমধ্যেই পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সুত্রে খবর, অভিযুক্ত দের মধ্যে একজন ঝাড়খণ্ডের টাটানগর বাগেরা গ্রামের বাসিন্দা নিরঞ্জন গৌর আরেকজন ঔরঙ্গাবাদ বিহার রফিক গঞ্জের বাসিন্দা মোহাম্মদ রফিক। তবে জানা গেছে জামবনি থানার পুলিশ চাকুলিয়া থানার পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেয় ।

Post Views: 215

Continue Reading

Previous: রিজার্ভেশন চার্ট তৈরিতে বদল, ৪ ঘন্টা নয়, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই তৈরি হবে তালিকা
Next: সমুদ্র সাথী প্রকল্পের টাকা নেই, মুখ্যমন্ত্রীকে চিঠি ১০০ মৎস্যজীবী মহিলার

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.