Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সমুদ্র সাথী প্রকল্পের টাকা নেই, মুখ্যমন্ত্রীকে চিঠি ১০০ মৎস্যজীবী মহিলার

সমুদ্র সাথী প্রকল্পের টাকা নেই, মুখ্যমন্ত্রীকে চিঠি ১০০ মৎস্যজীবী মহিলার

Online Desk জুলাই 1, 2025
letter-to-cm.png

নিজস্ব সংবাদদাতা , পূর্ব মেদিনীপুর : সমুদ্র সাথী প্রকল্পের টাকা না পাওয়ায় বিক্ষোভ কাঁথি মৎস্য ভবনে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্ট কার্ডে চিঠি লিখলেন শতাধিক মহিলা মৎস্যজীবি। সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে, পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিলা শাখা এই উদ্যোগ নেয়। এদিন মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে নিজেদের সমস্যার কথা জানান শতাধিক মহিলা মৎস্যজীবী।
আগামী এক সপ্তাহ ধরে এই উদ্যোগ চলবে। এই দাবিতে মৎস্য দফতর সহ মৎস্য অধিকর্তা মেরিন সুমন সাহার অফিসেও বিক্ষোভ দেখান এই মৎস্যজীবি মহিলারা। সমুদ্র সাথী প্রকল্পের টাকা পেতে কাঁথির মৎস্য দফতরে আবেদনও জানান আন্দোলনকারী মহিলারা।
প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত, সমুদ্রে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ। কারণ এই সময় সামুদ্রিক মাছের প্রজনন কাল। ফলে দুই মাসের ব্যান পিরিয়ডের সময় দরিদ্র মৎস্যজীবীদের সংসার চলবে কি করে ? তাই ২০২৪-২০২৫ সালের বাজেট পেশ করার সময় মৎস্যজীবিদের জন্য সমুদ্র সাথী প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে ৫ হাজার টাকা করে ২ মাসের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা।
দুই বছর কেটে গেল। ঘোষণা মত সমুদ্র সাথী প্রকল্পের অনুদান মিলল না। কবে অনুদান মিলবে? কিংবা আদৌ টাকা মিলবে কিনা – সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলা মৎস্যজীবীরা। এই টাকা পাওয়ার জন্য আগেও একবার মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছেন মৎস্যজীবীরা। কিন্তু কোন সুফল মেলেনি বলে অভিযোগ।
এবার মৎস্য দপ্তরে বিক্ষোভ দেখানোর সময়েও সহ মৎস্য অধিকর্তা ছিলেন না। তবে এই বিষয়টি নিয়ে খোঁজখবর করার আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
মুখ্যমন্ত্রীকে চিঠি ও আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সমুদ্রসাথী প্রকল্প বাস্তবের মুখ দেখে কিনা, সেটাই এখন দেখার বিষয়!

Post Views: 253

Continue Reading

Previous: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ২ কোটি টাকার সোনার গহনা লুঠ
Next: সন্ত্রাসবাদ ইস্যুতে ব্রিকস মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে তৎপর দিল্লি, চিনের অসমাপ্ত কাজ ব্রাজিলে করার প্রচেষ্টা ভারতের

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.