Skip to content
নভেম্বর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ, এবার রাস্তায় নামতে চলেছে সরকারি স্লিপার ভলভো বাস

যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ, এবার রাস্তায় নামতে চলেছে সরকারি স্লিপার ভলভো বাস

Online Desk নভেম্বর 13, 2026
Bus.jpg

ওঙ্কার ডেস্ক: দূরপাল্লার যাত্রায় যাত্রীদের জন্য সুখবর। এবার বিলাসবহুল এসি স্লিপার বাস চালু করতে চলেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই রাস্তায় নামবে অত্যাধুনিক ভলভো ৯৬০০ মডেলের স্লিপার বাস। প্রাথমিকভাবে চারটি বাস এসে পৌঁছেছে। সেগুলি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) দূরপাল্লার রুটে চালানো হবে। আগামী দিনে আরও কয়েকটি বাস আসার কথা। পাশাপাশি একাধিক নতুন ভলভো সিটার বাসও এসেছে। সেগুলি আপাতত কসবা বাস ডিপোয় রাখা হয়েছে।

গত দু’বছরে দূরপাল্লার যাত্রায় বেসরকারি এসি স্লিপার বাসের জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে রাতের সফরে এই বাসের প্রতি যাত্রীদের আগ্রহ বেশি। উত্তরবঙ্গ থেকে পুরী—বিভিন্ন রুটে এই বাসের চাহিদা যথেষ্ট। ট্রেনের টিকিট নিশ্চিত না হলে অনেকেই বিকল্প হিসেবে স্লিপার বাস বেছে নেন। আরামদায়ক শোয়ার ব্যবস্থা থাকায় রাতের যাত্রাও তুলনামূলক স্বস্তিদায়ক হয়। তবে এই সুবিধার জন্য যাত্রীদের গুনতে হয় মোটা টাকা। অভিযোগ, দূরপাল্লার ট্রেনের থ্রি-এসি ভাড়ার তুলনায় স্লিপার বাসের ভাড়া অনেক সময় প্রায় দ্বিগুণ হয়ে যায়। পুজো, শীতকাল কিংবা উৎসবের মরসুমে এক একটি টিকিটের দাম পাঁচ হাজার টাকা ছাড়িয়ে যায়। তাই সরকারি স্লিপার বাস চালুর দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন যাত্রীরা। তাঁদের আশা, সরকারি পরিষেবা চালু হলে তুলনামূলক কম খরচে আরামে যাতায়াত করা যাবে।

নতুন বাসগুলির রুট এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনায় রয়েছে কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর-টাটানগর, কলকাতা-বালুরঘাট এবং পুরুলিয়া রুট। প্রতিটি স্লিপার বাসে প্রায় ৪০ জন যাত্রী শুয়ে যাতায়াত করতে পারবেন। পরিবহণ দপ্তরের আধিকারিকদের দাবি, ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

Continue Reading

Previous: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর থানায় আত্মসমর্পণ অবসরপ্রাপ্ত রেলকর্মীর
Next: সাত সকালে বিধ্বংসী আগুন বালি হল্টে, ভস্মীভূত ৪-৫টি দোকান! অল্পের জন্য রক্ষা পেল সিগন্যাল বক্স

সম্পর্কিত গল্প

Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
1000469914.webp

কলেজ পড়ুয়াদের নিয়ে ছুটছিল বাস, কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে ধাক্কায় শেষ সব, মৃত অনন্ত ২৩!

Online Desk নভেম্বর 13, 2026

You may have missed

Occupational-Health-in-India.jpg

ভারতে পেশাগত রোগ ভয়াবহ আকার নিচ্ছে

Online Desk নভেম্বর 14, 2026
Cricket.jpg

বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে ভরাডুবির পরে জানালেন শ্রেয়স

Online Desk নভেম্বর 13, 2026
Argentina.jpg

আমুজি স্পোর্টস ও AFA Internacional-এর যৌথ উদ্যোগে ভারতে প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স

Online Desk নভেম্বর 13, 2026
Stroke-Warning-Signs-and-Prevention.jpg

ব্রেন স্ট্রোক : লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

Online Desk নভেম্বর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.