Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্রুপ সি এবং ডি-এর নিয়োগের বিবৃতি জারি স্কুল শিক্ষা কমিশনের; মার্চেই হবে পরীক্ষা

গ্রুপ সি এবং ডি-এর নিয়োগের বিবৃতি জারি স্কুল শিক্ষা কমিশনের; মার্চেই হবে পরীক্ষা

Online Desk জানুয়ারি 30, 2026
ssc.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ বিতর্ক, অন্দোলনের পর অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে পশ্চিম বঙ্গের স্কুল শিক্ষা কমিশন। বৃহস্পতিবার সরকারী বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে, আগামী মার্ছ মাসেই হবে লিখিত পরীক্ষা। পাশাপাশি শূন্য পদের সংখ্যা, নম্বর বিভাজন সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছে এসএসসি।
কমিশনের বিবৃতি অনুসারে, গ্রুপ সি-এর জন্য ৩০০০-টি এবং গ্রুওপ ডি পদের জন্য ৫৫০০টি শূন্যপদের জন্য হবে চুড়ান্ত পরীক্ষা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৬ লক্ষের ও বেশি আবেদন জমা পরেছে বলে জানিয়েছে কমিশন।
তথ্য অনুযায়ী চলতি বছরের ১ এবং ৮ মার্চে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ, লিখিত পরীক্ষা নেওয়া হবে। সরকারী বিবৃতিতে জানানো হয়েছে গ্রুপ সি-এর জন্য ৬০ এবং গ্রুপ ডি-এর জন্য ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দুই দফায় হবে এই পরীক্ষা।
উল্লেখ্য, স্কুল শিক্ষা কমিশনের নিয়োগ দুর্নীতির জেরে ২০১৬ সালের নিয়োগ হওয়া পুরো প্যানেলকেই বাতিল করছিল সুপ্রিম কোর্ট। সেই তালিকায় ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর কর্মীরাও। গত বছরে শিক্ষক দের নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন করেছিল কমিশন কিন্তু গ্রুপ সি এবং ডি পদের নিয়োগের কোনো কথা উল্লেখ করা হয়নি। কমিশনের বিবৃতি জারি করার পর ইতিমধ্যেই ১৬ লাখ আবেদন জমা পরেছে কিন্তু এই সংখ্যা ২০১৬ সালের জমা আবেদনের থেকে ২ লক্ষ কম। কমিশনের তথ্য অনুসারে ২০১৬ সালে গ্রুপ সি এবং গ্রপ ডি-এর জন্য ১৮ লক্ষ আবেদন জমা পরেছিল।

Post Views: 238

Continue Reading

Previous: ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকন, ছবিতে নতুন মুখ হবেন কে?
Next: আনন্দপুর অগ্নিকান্ডে গ্রেফতার মোমো সংস্থার দুই আধিকারিক, ধৃতদের জিজ্ঞাসাবাদে তথ্য আদায়ের চেষ্টা পুলিশের

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.