Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকন, ছবিতে নতুন মুখ হবেন কে?

‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকন, ছবিতে নতুন মুখ হবেন কে?

Online Desk জানুয়ারি 30, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৫ সালটা দীপিকা পাড়ুকোনের কেরিয়ারে বেশ ওঠা-পড়ার মধ্য দিয়েই কেটেছে। বছরের শুরুতেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েন অভিনেত্রী। তার পরেই আট ঘণ্টার শিফটে শুটিং করার শর্তে কাজ করার বিষয়ে বিতর্কে জড়ায় ‘কল্কি’র সিক্যুয়েল। শেষ পর্যন্ত সেই ছবির দ্বিতীয় পর্ব থেকে সরিয়েও দেওয়া হয় দীপিকাকে। সেই সময় তাঁর পেশাদারিত্ব নিয়েও একাধিক প্রশ্নও উঠেছিল। এখানেই থামেনি বিতর্ক, ওটিটি প্ল্যাটফর্মে ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পাওয়ার পর ছবির কাস্ট তালিকা থেকে দীপিকার নাম বাদ যাওয়ায় ঘটনার তীব্রতা আরও বড় মাপ নেয়।
দীপিকাকে সরানোর পর ‘কল্কি’-র সিক্যুয়েলে ওই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে। এবার সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর মিলেছে। শোনা যাচ্ছে, দীপিকার জায়গায় সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন সাই পল্লবী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী বা নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, ‘কল্কি’-র সিক্যুয়েলের জন্য প্রথম পছন্দ ছিলেন দীপিকাই। সেই অনুযায়ী শুটিংও শুরু করেছিলেন তিনি এবং প্রায় কুড়ি দিনের কাজও সেরে ফেলেন। কিন্তু দীপিকা যেহেতু আগেই ছবির বেশ কিছু অংশের শুটিং করেছিলেন, তাই সাই পল্লবীকে কীভাবে গল্পের সঙ্গে যোগ করা হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
একাধিক ছবি থেকে বাদ হলেও পরিস্থিতি সামলে নিয়েছেন দীপিকা। এই সময় তিনি মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন এবং সন্তানকে সময় দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, “এই ধরনের শর্ত আমি এই প্রথম দিচ্ছি, এমন নয়। আমি সব সময় নিজের লড়াই নিজেই লড়তে পছন্দ করি।”

Post Views: 200

Continue Reading

Previous: কী ভাবে দুর্ঘটনার কবলে অজিত পাওয়ারের বিমান? তিন সম্ভাবনায় নজর বিশেষজ্ঞদের
Next: গ্রুপ সি এবং ডি-এর নিয়োগের বিবৃতি জারি স্কুল শিক্ষা কমিশনের; মার্চেই হবে পরীক্ষা

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.