Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কী ভাবে দুর্ঘটনার কবলে অজিত পাওয়ারের বিমান? তিন সম্ভাবনায় নজর বিশেষজ্ঞদের

কী ভাবে দুর্ঘটনার কবলে অজিত পাওয়ারের বিমান? তিন সম্ভাবনায় নজর বিশেষজ্ঞদের

Online Desk জানুয়ারি 30, 2026
ajit-pawar-plane-crash.jpg

ওঙ্কার ডেস্ক: বিমান দুর্ঘটনায় বুধবার মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। তাঁর সঙ্গে বিমানে থাকা আরও চার জনও নিহত হয়েছেন। ভয়াবহ সেই দুর্ঘটনার মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে বারামতিতে ভেঙে পড়া সেই বিমানের দুর্ঘটনার কবলে পড়ার পিছনে তিন কারণ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা যে তিন সম্ভাবনার কথা বলছেন, সেগুলি হল অ্যারোডাইনামিক স্টল, হার্ড ব্যাংক, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া। অ্যারোডাইনামিক স্টলের তত্ত্বের কথা যাঁরা বলছেন, তাঁদের মত হল লিয়ারজেট ৪৫ যে বিমানটি ভেঙে পড়েছে, এই ধরনের বিমানে ইঞ্জিন থাকে লেজের কাছে। তাই ধীর গতিতে উড়তে গেলে একটি ডানা আগে লিফট হারায়, অন্যটি পরে। ফলে বিমান আচমকা ঘুরে আছড়ে পড়ে। শেষ মুহূর্তে রানওয়ে দেখতে পাওয়ার পর পাইলট তীব্র বাঁক নিয়ে রানওয়ের সঙ্গে মিলতে চেয়েছিলেন বলে মনে করছেন কেউ কেউ।

ইঞ্জিন বিকল হয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে বিমানের একটি ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেলে অসম থ্রাস্টের কারণে বিমান একদিকে ঘুরে যেতে পারে। একটি ইঞ্জিনের শক্তি হারালে বিমানে ‘ইয়াও’ তৈরি হয়, যা সঙ্গে সঙ্গে রাডার দিয়ে ঠিক করতে হয়। তা না করলে বিমান কাত হয়ে পড়ে। এ সবই অনুমানের ভিত্তিতে বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃত কারণ জানা যাবে তদন্ত সম্পন্ন হলে। ইতিমধ্যে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি)-র একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক তদন্তও শুরু হয়েছে। বৃহস্পতিবার বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। তার মধ্যে থাকা তথ্য বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 157

Continue Reading

Previous: আরটিআই আইনে কোপ, তথ্য ‘গোপন’ রাখতে চায় মোদি সরকার!
Next: ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকন, ছবিতে নতুন মুখ হবেন কে?

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.