Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আরটিআই আইনে কোপ, তথ্য ‘গোপন’ রাখতে চায় মোদি সরকার!

আরটিআই আইনে কোপ, তথ্য ‘গোপন’ রাখতে চায় মোদি সরকার!

Online Desk জানুয়ারি 30, 2026
modi-1.jpg

ওঙ্কার ডেস্কঃ ইউপিএ আমলে তৈরি আরটিআই তথা তথ্যের অধিকার আইনে কোপ বসাতে চাইছে কেন্দ্র। বৃহস্পতিবার লোকসভায় পেশ করা অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, খুব বেশি তথ্য প্রকাশ করে দিলে প্রশাসনের সিদ্ধান্তে বাধা তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার আর্থিক সমীক্ষার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহির মূল চেতনা অক্ষুণ্ণ রেখেই প্রশাসনিক কাজকর্মে অপ্রয়োজনীয় চাপ কমাতে কিছু নির্দিষ্ট নথি ও অভ্যন্তরীণ আলোচনা আরটিআই আইনের আওতার বাইরে রাখা যেতে পারে।

আরটিআই আইনের মূল উদ্দেশ্য, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা। সেটাকে কোনওভাবেই সরকারি কাজকে প্রভাবিত করার অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় না। রিপোর্টে বলা হচ্ছে, ২০০৫ সালে পাশ হওয়া এই আইনটিকে পুনর্বিবেচনা করার সময় এসেছে। যে কোনও বিষয়ে আলোচনার সময় সরকারি আধিকারিকরা নিজেদের মতামত খোলাখুলি প্রকাশ করতে ভয় পাচ্ছেন। রিপোর্টে আরও জানানো হয়েছে, কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সেই বিষয়ে কী প্রস্তাব দেওয়া হয়েছিল, কী খসড়া তৈরি হয়েছিল, সেই সব গোপন রাখা দরকার। শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত আরটিআইয়ের মাধ্যমে জানানো হতে পারে।

বিরোধীদের দাবি, RTI আইনে সংশোধনী এনে আসলে তথ্যের অধিকার আইনকেই লঘু করে দিতে চাইছে সরকার। কারণ তথ্যের অধিকার রয়েছে। সরকারি কোনও বিষয়ে জানার অধিকারও রয়েছে মানুষের। কিন্তু মোদী সরকার নিজেদের স্বার্থে তথ্যের অধিকার আইনে বিধিনিষেধ জারি করছে।

Continue Reading

Previous: পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা; জানালো ওয়াশিংটন
Next: কী ভাবে দুর্ঘটনার কবলে অজিত পাওয়ারের বিমান? তিন সম্ভাবনায় নজর বিশেষজ্ঞদের

সম্পর্কিত গল্প

New-Project-51.webp

মমতা শিবিরের নেতা মজিদ গ্রেফতার, প্রতিবাদে থানার সামনে ধরনায় কুণাল – বাইরে বিজেপির পাল্টা বিক্ষোভ

Online Desk অক্টোবর 23, 2026
কেন্দ্র-এবং-রাজ্য-সরকারগুলির-ধারের-অঙ্ক-২৭০-লক্ষ-কোটি.jpg

কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির ঋণের অঙ্ক ২৭০ লক্ষ কোটি, ধার নিতে নিতে ক্রমশই ধারালো হয়ে উঠছে ভারত

Online Desk অক্টোবর 23, 2026
police.jpg

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!’ মুম্বইয়ে হুমকি মেলের নিশানায় স্কুল, দিলজিৎ দোসাঞ্জ ও অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.