Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আনন্দপুর অগ্নিকান্ডে গ্রেফতার মোমো সংস্থার দুই আধিকারিক, ধৃতদের জিজ্ঞাসাবাদে তথ্য আদায়ের চেষ্টা পুলিশের

আনন্দপুর অগ্নিকান্ডে গ্রেফতার মোমো সংস্থার দুই আধিকারিক, ধৃতদের জিজ্ঞাসাবাদে তথ্য আদায়ের চেষ্টা পুলিশের

Online Desk জানুয়ারি 30, 2026
anandapur-fire.jpg

ওঙ্কার ডেস্কঃ আনন্দপুর অগ্নিকান্ডের ঘটনায় গ্রেফতার আরও ২। ঘটনার পর ডেকরেটর সংস্থার মালিককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার মোমো সংস্থার দুই আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে নরেন্দ্রপুর থেকে পাকড়াও করেছেন তদন্তকারীরা।
শুক্রবারই দু’জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর, আদালতে পুলিশ আবেদন জানাবে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করার। এর আগে আনন্দপুরের ঘটনায় মঙ্গলবার নরেন্দ্রপুরের এলাচি থেকে গ্রেফতার হন ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। বুধবার তাকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ৪ ফেব্রুয়ারি আবার তাঁকে আদালতে পাঠানো হবে।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের রাতে কারখানা ও গুদামের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কেন দরজা বাইরে থেকে বন্ধ ছিল! এতগুলো মানুষ ভিতরে থাকার পর দরজা কী কারণে বাইরে থেকে বন্ধ ছিল! এমন অমানবিক আচরণ কেন করা হল, তাই নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর।
বুধবার রাত থেকেই নাজিরাবাদের ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। তা বলবৎ থাকবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। অন্যদিকে শুক্রবার নরেন্দ্রপুরে মিছিল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Post Views: 136

Continue Reading

Previous: গ্রুপ সি এবং ডি-এর নিয়োগের বিবৃতি জারি স্কুল শিক্ষা কমিশনের; মার্চেই হবে পরীক্ষা
Next: বিধানসভা নির্বাচনের আগে কমিশনকে বুথ পর্যবেক্ষনের নির্দেশ হাই কোর্টের; জমা করতে হবে লিখিত রিপোর্ট

সম্পর্কিত গল্প

mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.