Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মৃত্যুর অধিকার আগেই পেয়েছিলেন, এ বার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হরিশ

মৃত্যুর অধিকার আগেই পেয়েছিলেন, এ বার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হরিশ

Online Desk মার্চ 24, 2026
harish.jpg

ওঙ্কার ডেস্ক: অবসান হল দীর্ঘ ১৩ বছরের জীবন যন্ত্রণার। মৃত্যু হল গাজিয়াবাদের যুবক হরিশ রানার। মঙ্গলবার দিল্লির এইমসে তাঁর মৃত্যু হয়। আগেই হরিশের ‘পরোক্ষ’ নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী চিকিৎসকরা তাঁর লাইফ সাপোর্ট খুলে নেন।

সর্বোচ্চ আদালতের অনুমতির পর গাজিয়াবাদের বাড়ি থেকে হরিশকে দিল্লির এইমসের বিআর অম্বেডকর ইনস্টিটিউট রোটারি ক্যানসার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই ৩১ বছর বয়সী হরিশের লাইফ সাপোর্ট ধীরে ধীরে খুলে নেওয়া হয়। উল্লেখ্য, গত ১১ মার্চ সুপ্রিম কোর্ট হরিশের বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে হরিশের ‘পরোক্ষ’ নিষ্কৃতিমৃত্যুর পক্ষে মত দিয়েছিল। এর পরে ১৪ মার্চ তাঁকে এইমসের হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হরিশ রানা ২০১৩ সালে একটি আবাসনের চার তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপর থেকে, তাঁকে শ্বাস-প্রশ্বাসের জন্য ট্র্যাকিওস্টোমি টিউব এবং খাওয়ানোর জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টোমি টিউব ব্যবহার করা হচ্ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ হরিশের পরোক্ষ নিষ্কৃতিমৃত্যুতে অনুমতি দেন।

প্রসঙ্গত, প্রত্যক্ষ মৃত্যুদানের ক্ষেত্রে রোগীর কষ্ট লাঘবের জন্য চিকিৎসক সাধারণত এমন ওষুধ দেন, যাতে দ্রুত মৃত্যু হয় সংশ্লিষ্ট ব্যক্তির। কিন্তু হরিশের ক্ষেত্রে তা চাওয়া হয়নি। ৩১ বছর বয়সী ওই যুবকের চিকিৎসা বন্ধ করে দিয়ে, লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত্যুদানের কথা বলা হয়েছিল।

Post Views: 112

Continue Reading

Previous: স্বাধীনতা দিবস : বাঙালির রক্তে লেখা ইতিহাস
Next: নির্বাচন কমিশনের ওয়েব সাইটে বিপত্তি ! পরীক্ষিত ভোটাররাও “বিবেচনাধীন’

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.