Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচন কমিশনের ওয়েব সাইটে বিপত্তি ! পরীক্ষিত ভোটাররাও “বিবেচনাধীন’

নির্বাচন কমিশনের ওয়েব সাইটে বিপত্তি ! পরীক্ষিত ভোটাররাও “বিবেচনাধীন’

Online Desk মার্চ 25, 2026
SIR.jpg

নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের ওয়েব সাইটে বড়সড় বিপত্তি নজরে এল। এবার ২৮ ফেব্রুয়ারির তালিকায় থাকা ভোটারদেরও ‘বিবেচনাধীন’ বলা হচ্ছে। এই নিয়ে রাজ্য জুড়ে নতুন করে চাঞ্চল্য দেখা দেয়। যদিও একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। একেই সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে অস্পষ্টতা, তার উপর ওয়েব সাইটের এই ভৌতিক আচরণ- দুই মিলিয়ে চরম দুর্ভোগে রাজ্যের ভোটাররা।

নির্বাচন কমিশনের ওয়েব সাইটে দেখা গেল, ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত তালিকায় যাঁদের নাম ছিল তাঁরাও এপিক নম্বর দিয়ে সার্চ করতে গিয়ে দেখছেন তাঁদের নামের জায়গায় ‘বিবেচনাধীন’ লেখা। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াতে থাকে। একের পর এক অভিযোগ আসতে থাকে নির্বাচন কমিশনের অফিসে। প্রাথমিক ধাক্কা সামলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় প্রযুক্তিগত ত্রুটির জন্য এই বিভ্রান্তি। একেই প্রথম দফায় প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে অনিশ্চয়তা ঝুলে ছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশেও যথেষ্ট টালবাহনা দেখা গিয়েছিল। অবশেষে তা প্রকাশিত হলেও কমিশনের তরফে এই তালিকা নিয়ে প্রকৃত তথ্য দেওয়া সম্ভব হয়নি। তার দায় প্রশ্নকর্তাদের উপর ছেড়ে দিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ওয়েব সাইট দেখে জেনে নেওয়ার পরামর্শ দেন।

এরপরই দেখা যায় ওয়েব সাইটের পুরো তথ্যই প্রযুক্তিগত বিপত্তির শিকার। রাজ্যের প্রায় সব ভোটারই এখন ‘বিবেচনাধীন’- তালিকায়। এমনটাই দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। চূড়ান্ত তালিকায় যে ভোটারদের নাম ছিল, এপিক নম্বর দিয়ে সার্চ করলে তাঁদেরও ‘বিবেচনাধীন’ দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইটে। এ প্রসঙ্গে কমিশনের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। যদিও এই নিয়ে ইতিমধ্যেই নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর SIR প্রক্রিয়া নিয়ে ফের সরব হয়েছে তৃণমূল। বিজেপিও বলছে, পূর্ণাঙ্গ ভোটার তালিকা না হলে ভোট নয়।

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়। তবে এই তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখান থেকে কত জন ভোটার যোগ হয়েছেন তা জানাতে পারেনি কমিশন। তার উপর ২৮ ফেব্রুয়ারির প্রকাশিত তালিকা ঘিরে এই বিভ্রাট SIR প্রক্রিয়াকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিল।

Post Views: 107

Continue Reading

Previous: মৃত্যুর অধিকার আগেই পেয়েছিলেন, এ বার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেলেন হরিশ
Next: উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.