Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • দু-বছর পর প্রত্যাবর্তন! ১৬ ডিসেম্বর দেশে ফিরছেন হাসিনা, ফিরলেই গ্রেফতার, হুঁশিয়ারি ঢাকার

দু-বছর পর প্রত্যাবর্তন! ১৬ ডিসেম্বর দেশে ফিরছেন হাসিনা, ফিরলেই গ্রেফতার, হুঁশিয়ারি ঢাকার

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-59.webp

ওঙ্কার ডেস্ক: দুই বছরেরও বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর এবার দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের দিন তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন আওয়ামি লিগ নেত্রী। তবে এই প্রথম তিনি নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে তাঁর দল নিষিদ্ধ।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি বিবৃতিতে বলেছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের বিমানে করে হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন সরকারেরই দায়িত্ব তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফেরানোর জন্য বিমানের ব্যবস্থা করা। সংবিধানবিরোধীভাবে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। বিজয় দিবসে তাঁর ফেরা সম্ভব করা সরকারেরই কর্তব্য।

হাসিনা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ফেরার ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশ ছেড়ে দিল্লিতেআশ্রয় নেয়ার কয়েক মাস পর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছিল। এমতাবস্থায় এই মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথি চাওয়ার পর থেকে বাংলাদেশে অশান্তি বেড়েছে।

এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরার দিনক্ষণ প্রকাশ হওয়ার পরেই আগাম হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকার। রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, দেশে ফিরলেই হাসিনাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। তাঁকে ফেরানোর জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে বলেছেন, বাংলাদেশে পা রাখামাত্রই তাঁকে গ্রেফতার করা হবে। তারপর তাঁকে জেলে নিয়ে যাওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভারতের উচিত বন্দি প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে দোষী সাব্যস্ত হাসিনাকে ফিরিয়ে দেওয়া। আইন নিজের পথে চলবে। হাসিনাকে পরিণতির মুখোমুখি হতেই হবে।

প্রসঙ্গত, যে গণ-আন্দোলনের জেরে হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল, তাতে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছিলেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। ছাত্রদের নেতৃত্বে ওই আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছর নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও নির্বাসন থেকে হাসিনা সেই অভিযোগ অস্বীকার করেছেন।

Continue Reading

Previous: সত্যিই কি লুকিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন সারা-রাজবীর? গুঞ্জনের আড়ালে কী আছে?
Next: সনিয়া গান্ধীর বইয়ে সাভারকর নিয়ে বিতর্ক, আইনি নোটিস পাঠালেন নাতি সত্যকি

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.