বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা বা সূক্ষ্ম রেখা দেখা দেওয়া স্বাভাবিক। ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত রোদে থাকা, ত্বকের আর্দ্রতার ঘাটতি, ধূমপান, দূষণ এবং অনিয়মিত জীবনযাপন— ত্বককে আর্দ্র, কোমল ও সতেজ রাখতে কিছু প্যাক সহায়ক হতে পারে। নিয়মিত ও নিরাপদ ত্বকচর্চার অংশ হিসেবে এগুলি ব্যবহার করলে ত্বকের সামগ্রিক চেহারায় উন্নতি দেখা যেতে পারে।
মধু ও অ্যালোভেরা প্যাক:
এক টেবিল চামচ এলোভেরা জেল ও হাফ চা চামচ মধু মিশিয়ে ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।
দই ও ওটস প্যাক :
এক টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ সূক্ষ্ম ওটস মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
অ্যাভোকাডো ও মধু প্যাক :
২ টেবিল চামচ পাকা অ্যাভোকাডো চটকে হাফ চা চামচ মধু মিশিয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
আপনার ত্বকের বলি রেখা উপশমে এই প্যাক গুলি বিশেষভাবে আরামদায়ক ও ফলপ্রসূ হতে পারে।