Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪, এখনও খোঁজ নেই ২৭৯ জনের

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪, এখনও খোঁজ নেই ২৭৯ জনের

Online Desk নভেম্বর 27, 2025
fire-hongkon.jpg

ওঙ্কার ডেস্ক: চিনের হংকংয়ের তাই পো এলাকার আবাসন কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিন জনকে গ্রেফতার হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, যে আবাসনে আগুন লেগেছে সেই আবাসন কমপ্লেক্সটি ১৯৮০ সালে নির্মিত হয়। কমপ্লেক্সের একটি ব্লকে মেরামতির কাজ চলছিল। সেখানে বাঁশের মাচায় কোনও ভাবে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ব্লকেও। আটটি ব্লকের মধ্যে সাতটিই আগুনের গ্রাসে চলে যায়। আগুন লাগার পর দমকলের ১৪০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৯০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে ৬০টি অ্যাম্বুল্যান্স।

বৃহস্পতিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। হংকংয়ের চিফ এগজিকিউটিভ অফিসার জন লি বিষয়টি নিয়ে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও দমকল যৌথভাবে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোরে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের নাম পরিচয় প্রশাসনের তরফে জানানো হয়নি।

Post Views: 173

Continue Reading

Previous: কসবার বোসপুকুরে গভীর রাতে গুলি হামলায় আহত যুবক; অস্ত্রসহ গ্রেফতার ১
Next: বিজেপির পার্টি অফিস করতে কেটে ফেলা হয়েছে ৪০টি গাছ, হরিয়ানা সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Wreckage_of_Iran_Air_Flight_655_05_cropped.jpg

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, মনে পড়ছে ১৯৮৮-র সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা

Online Desk জুন 13, 2026
police.jpg

পিছনে ধাওয়া করে মহিলা সহকর্মীকে পরপর ধারালো অস্ত্রের কোপ! ঘটনাস্থলেই লুটিয়ে পড়লেন আক্রান্ত, হাড়হিম করা ঘটনা মহারাষ্ট্রে

Online Desk জুন 13, 2026
tcs.jpg

অফিসে হেনস্থার অভিযোগ তুলে টিসিএস ইঞ্জিনিয়ারের আত্মহত্যা, সুইসাইড নোটে দায়ী করলেন তিন কর্মীকে

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.