Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপির পার্টি অফিস করতে কেটে ফেলা হয়েছে ৪০টি গাছ, হরিয়ানা সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বিজেপির পার্টি অফিস করতে কেটে ফেলা হয়েছে ৪০টি গাছ, হরিয়ানা সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 27, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপির দলীয় অফিস নির্মাণের জন্য হরিয়ানার কর্নালে কেটে ফেলা হয়েছে ৪০টি গাছ। আর এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করল হরিয়ানা সরকারকে। সর্বোচ্চ আদালত বিষয়টিকে ‘জঘন্য’ বলেও মন্তব্য করেছে। পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।

গাছ কাটার বিষয়টি নিয়ে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্নেল দাবিন্দর সিং রাজপুত। তিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন। হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টে যান। ৭৯ বছর বয়সী ওই প্রাক্তন সেনার অভিযোগ, আইন না মেনে হরিয়ানা সরকার কর্নালে পার্টি অফিস করার জন্য বিজেপিকে জমি দিয়েছে।

রাজপুতের আরও অভিযোগ, এইচএসভিপি-র কাছ থেকে কেনা ওই জমির পাশে রাস্তা বানানোর জন্য ৪০টি গাছ কেটে ফেলা হয়েছে। এদিন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ হরিয়ানার রাজ্য সরকার এবং নগরোন্নয়ন সংস্থাকে ধমক দেয়। তীব্র ভর্ৎসনা করে সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলে, ‘এভাবে গাছ কেটে ফেলার কারণ কী? রাজনৈতিক দলের অফিস অন্য কোথাও করা যেত না?’ আদালতে হরিয়ানা সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি করেন প্রয়োজনীয় অনুমতি নিয়ে এবং বিধি মেনেই কাজ করা হয়েছে। আদালতে তাঁর সাফাই যতগুলি গাছ কেটে ফেলা হয়েছে সমান সংখ্যক গাছ লাগানো হবে। এর পর বিচারপতি বলেন, ‘৪০টি গাছের ক্ষতি কীভাবে সামাল দেওয়া যাবে? এই বিষয়ে ব্যাখ্যা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

Post Views: 164

Continue Reading

Previous: হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪, এখনও খোঁজ নেই ২৭৯ জনের
Next: গুরগ্রামে পাকিস্তান-যোগে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আইনজীবী

সম্পর্কিত গল্প

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026

You may have missed

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.