Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মানিকতলায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, জখম দুই শিশু

মানিকতলায় ভেঙে পড়ল পুরনো বাড়ি, জখম দুই শিশু

Online Desk আগস্ট 2, 2025
maniktala.jpg

ওঙ্কার ডেস্ক: পুরনো বাড়ি ভেঙে পড়ে বিপর্যয় মানিকতলায়। বাড়ির একাংশ ভেঙে পড়ে জখম দুই শিশু। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে প্রাচীন বাড়িটি। আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে ইএসআই হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকতলা মেন রোডের কাছে থাকা বাড়িটি বহু প্রাচীন। রাজবাড়ি নামে পরিচিত। কলকাতা পুরসভা দীর্ঘদিন ধরেই বাড়িটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে রেখে ছিল। স্থানীয় লোকজন জানান, অনেক দিন ধরে বাড়ির কাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছিল। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও রকম উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার সকালে রাস্তা দিয়ে দুই শিশু যাচ্ছিল। সেই সময় বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দুই শিশুর উপরই ভেঙে পড়ে বাড়ির ভাঙা অংশ। দুজনের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্য দিকে ঘটনার পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও পুরসভার লোকজন। এলাকা ঘিরে দেওয়া হয়েছে। বাড়িটির বাকি অংশও বিপজ্জনক অবস্থায় রয়েছে। আর সে কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। এই দুর্ঘটনার পর প্রশাসনের নজরদারি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Post Views: 117

Continue Reading

Previous: ৩৩ বছর পর জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান , ভিডিওবার্তায় আবেগঘন বলি অভিনেতা
Next: ঘোষণা হল ৭১তম জাতীয় পুরস্কারের, খেতাব জিতলেন কোন কোন অভিনেতা অভিনেত্রীরা?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.