Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, তালদিতে গ্রেফতার তিন যুবক

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, তালদিতে গ্রেফতার তিন যুবক

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-65.webp

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অসুস্থ সন্তানকে কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বয়স আনুমানিক তিরিশ বছর। বাড়ি জীবনতলা এলাকায়। বৃহস্পতিবার অসুস্থ সন্তানকে নিয়ে তিনি কলকাতায় চিকিৎসা করাতে গিয়েছিলেন। ফেরার পথে রাত হয়ে যাওয়ায় তালদিতে এক আত্মীয়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন তিনি। অভিযোগ, এরপর মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য তিনি পাশের একটি বাড়িতে যান। পরে ফোন আনতে গেলে তিন যুবক তাঁকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সুদীপ হালদার, রাজুলি সিং ও শামীম মিস্ত্রী নামে তিন যুবককে গ্রেফতার করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতার ছেলে বলে এলাকায় দাবি করা হচ্ছে। যদিও এই পরিচয় এবং অভিযোগের বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Continue Reading

Previous: মোদী কারও ফোনে আড়ি পাতেন না, রাহুলের অভিযোগের মাঝে দাবি স্যাম পিত্রোদার!
Next: বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আঙ্গুরের জ্যাম! জেনে নিন সহজ রেসিপি ও দীর্ঘদিন সংরক্ষণের উপায় :

সম্পর্কিত গল্প

1000471869.webp

বাজারবিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর! পানিহাটিতে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.