Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মোদী কারও ফোনে আড়ি পাতেন না, রাহুলের অভিযোগের মাঝে দাবি স্যাম পিত্রোদার!

মোদী কারও ফোনে আড়ি পাতেন না, রাহুলের অভিযোগের মাঝে দাবি স্যাম পিত্রোদার!

Online Desk নভেম্বর 14, 2026
SAMPITRODA.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যের ফোনে আড়ি পাতেন বলে তিনি মনে করেন না। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফোনে নজরদারির অভিযোগ ঘিরে যখন জাতীয় রাজনীতিতে বিতর্ক চলছে, তখনই এমন মন্তব্য করলেন কংগ্রেসের ওভারসিজ শাখার চেয়ারম্যান স্যাম পিত্রোদা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে স্ক্রু-ড্রাইভার হাতে নিয়ে কম্পিউটারে বসে এ ধরনের কাজ করেন না। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি মোদী ও পিত্রোদার মধ্যে দীপাবলির শুভেচ্ছা বিনিময় নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী তাঁকে উৎসবের শুভেচ্ছা জানান। পাল্টা শুভেচ্ছা জানান পিত্রোদাও। বিষয়টি প্রকাশ্যে আসতেই কংগ্রেসের অন্দরে ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ওঠে। এরপর সমালোচনার জবাবে পিত্রোদা জানিয়েছিলেন, এই সৌজন্য বিনিময় নিয়ে এত আলোচনার কোনও কারণ নেই। তাঁর সঙ্গে মোদীর পরিচয় দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তাঁরা একে অপরকে চিনতেন। এমনকী মোদীর বাড়িতেও গিয়েছেন তিনি। দু’জনেই গুজরাতি হওয়ায় তাঁদের মধ্যে আলাদা একটি যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছিলেন পিত্রোদা।

শুক্রবার সাক্ষাৎকারেও একই অবস্থান স্পষ্ট করেন তিনি। পিত্রোদার কথায়, প্রধানমন্ত্রী মোদীকে তিনি সম্মান করেন। দীপাবলিতে তাঁকে শুভেচ্ছা জানানো নিয়ে কংগ্রেসের কোনও আপত্তি থাকলে সেটি দলের নিজস্ব বিষয়। এই আবহেই মোদীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ প্রসঙ্গে পিত্রোদার মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে এমন কাজ করেন বলে তাঁর বিশ্বাস হয় না। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী কোনও স্ক্রু-ড্রাইভার নিয়ে কম্পিউটারের সামনে বসে থাকেন না। তবে এই মন্তব্যের মাধ্যমে তিনি রাহুল গান্ধীর অভিযোগ সম্পূর্ণ খারিজ করতে চেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তাঁর বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়েও শুরু হয়েছে জল্পনা।

Continue Reading

Previous: দুই পুলিশকর্মীকে খুনের পর তৎপরতা, তিন জঙ্গির খোঁজে ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের
Next: সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, তালদিতে গ্রেফতার তিন যুবক

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.