Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দুই পুলিশকর্মীকে খুনের পর তৎপরতা, তিন জঙ্গির খোঁজে ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের

দুই পুলিশকর্মীকে খুনের পর তৎপরতা, তিন জঙ্গির খোঁজে ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের

Online Desk নভেম্বর 14, 2026
jk-police.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরে দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) খুনের ঘটনায় হামলাকারীদের খুঁজে বের করতে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি তিন স্থানীয় জঙ্গির সন্ধান দিলে ৩০ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ। শুক্রবার ওই তিন জঙ্গির ছবি ও পরিচয় দিয়ে পোস্টারও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, কিশতওয়ার জেলার ডাকচান এলাকার জঙ্গলে বৃহস্পতিবার উদ্ধার হয় দুই এসপিওর দেহ। মৃতদের নাম রশপাল কুমার (৪৫) এবং ববি চাঁদ (৫৭)। দু’জনেই কিশতওয়ারের বাসিন্দা ছিলেন। তাঁদের সার্ভিস রাইফেলেরও কোনও খোঁজ মেলেনি। একটি ইনসাস রাইফেল এবং অন্যটি .৩০৩ রাইফেল। পুলিশ জানিয়েছে, বুধবার জঙ্গলের ভিতরে অবস্থিত একটি সেনা ছাউনির দিকে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান ওই দুই পুলিশকর্মী। পরদিন তাঁদের দেহ উদ্ধার হয়। নিরাপত্তাবাহিনীর প্রাথমিক সন্দেহ, জঙ্গলে আত্মগোপন করে থাকা দুই থেকে তিন জন জঙ্গি তাঁদের অপহরণ করে খুন করেছে।

দুই এসপিওর মৃত্যুর পরই অভিযানে গতি বাড়িয়েছে পুলিশ। শুক্রবার তিন সক্রিয় স্থানীয় জঙ্গির নামে পোস্টার প্রকাশ করা হয়। অভিযুক্তরা হল মহম্মদ আমিন ওরফে জাহাঙ্গির, রিয়াজ আহমেদ ওরফে হাজারি এবং মুদাসির হুসেন। তিন জনের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে মোট ৩০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশের প্রকাশিত তালিকায় সবচেয়ে পরিচিত নাম মহম্মদ আমিন ওরফে জাহাঙ্গির। সে হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার বলে পরিচিত। নব্বইয়ের দশক থেকেই উপত্যকায় সক্রিয় রয়েছে এই জঙ্গি। নিরাপত্তা সূত্রে তাকে জম্মু-কাশ্মীরের দীর্ঘতম সময় ধরে সক্রিয় থাকা জঙ্গি হিসেবে বিবেচনা করা হয়।

দুই এসপিওর মৃত্যুর পর ডাকচান জঙ্গলে ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)। হামলাকারীরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। জঙ্গলের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। নিখোঁজ সার্ভিস রাইফেল দুটিরও খোঁজ চলছে।

Continue Reading

Previous: সময়মতোই ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক, জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্ট মামলায় জিজ্ঞাসাবাদ
Next: মোদী কারও ফোনে আড়ি পাতেন না, রাহুলের অভিযোগের মাঝে দাবি স্যাম পিত্রোদার!

সম্পর্কিত গল্প

New-Project-85.webp

সিকিম সীমান্তে রহস্যময় বিমান! চিনের দিক থেকে এসে ভারতের আকাশে চক্কর, নজর কি শিলিগুড়ি করিডরে?

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-83.webp

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণে পাক-যোগ! পঞ্জাবে ধৃত মহিলা-সহ ২, নেপথ্যে ISI-এর ষড়যন্ত্র?

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-79.webp

দেড় বছরের শৈত্য কাটিয়ে দিল্লির মাটিতে পা রাখছেন পাক মন্ত্রী! এসসিও বৈঠকে আসছেন মুসাদ্দিক মালিক

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.