Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা, ২ বছর পর ফিরে এল ‘মৃত’ বধূ

স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা, ২ বছর পর ফিরে এল ‘মৃত’ বধূ

Online Desk অক্টোবর 2, 2025
up-dowry.jpg

ওঙ্কার ডেস্ক: পণ না দেওয়ার কারণে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিল পরিবার। এমনকি গোটা ঘটনার তদন্তও শুরু করেছিল পুলিশ। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চলছিল মামলা। সেই আবহে ‘মৃত্যুর’ দু বছর পর জীবিত অবস্থায় ফিরে এল সেই মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আউরাইয়া জেলায়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০ বছর বয়সী এই মহিলা ২০২৩ সালে উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। কিছু দিনের জন্য তাকে খুঁজে না পেয়ে, মহিলার বাপের বাড়ির লোকজন ওই বছরের ২৩ অক্টোবর একটি নিখোঁজ মামলা দায়ের করে। দীর্ঘ দিন ধরে খোঁজাখুঁজির পরেও তার কোনও হদিশ না মেলায় মহিলার পরিবার থানায় অভিযোগ করে, পণ না দেওয়ার কারণে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়েকে খুন করেছে। পরে আদালতের নির্দেশে, তার স্বামী এবং শ্বশুরবাড়ির ছয় জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪বি ধারায় একটি মামলা দায়ের করা হয়।

সেই মামলাটি দীর্ঘ দুই বছর ধরে চলছিল। উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নজরদারি টিম তাকে মধ্যপ্রদেশে খুঁজে পায়। আউরাইয়া সার্কেল অফিসার অশোক কুমার সিং বলেন, ‘বিয়ের দেড় বছর পর ওই মহিলা নিখোঁজ হন। তার পরিবার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে এবং আদালতের নির্দেশে স্বামী এবং তার শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।’ তাঁর সংযোজন, ‘তদন্ত চলছিল এবং আমরা তাকে মধ্যপ্রদেশে খুঁজে পেয়েছি। ১ অক্টোবর তাকে আউরাইয়ায় ফিরিয়ে আনা হয়েছিল এবং গোটা বিষয়টির আরও তদন্ত চলছে।’ আধিকারিকদের মতে, তাঁরা তদন্ত করে দেখছেন ওই মহিলা মধ্যপ্রদেশে কী করতেন এবং কেন তিনি তার পরিবার এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এক আধিকারিক বলেন, এটি নিশ্চিত ভাবেই আদালতে মামলায় প্রভাব ফেলবে।

Post Views: 93

Continue Reading

Previous: ভারী বৃষ্টির সম্ভাবনা ! কলকাতায় কমলা সতর্কতা
Next: দুর্যোগের আশঙ্কায় বিসর্জনে অতিরিক্ত সতর্কতা, গঙ্গার ঘাটগুলিতে কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.