Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ভালোবাসার দিনে ভারতীয় ফুটবলের বোধনে কেরালার সামনে তৈরী লোবেরার বাগান

ভালোবাসার দিনে ভারতীয় ফুটবলের বোধনে কেরালার সামনে তৈরী লোবেরার বাগান

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
এঝ.jpg

স্পোর্টস রিপোর্টার : অপেক্ষার অবসান। অনেক টাল বাহানার পরে ভারতীয় ফুটবলে দীর্ঘ ৪ মাস পরে ১ নম্বর ফুটবল লিগে বল গড়াবে। শনিবার যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে কেরালার ব্লাস্টার্স এর বিরুদ্ধে নামবে গতবারের দিমুকুট জয়ী মোহনবাগান। হোসে মোলিনার জায়গায় বাগানের নতুন কোচ সার্জিও লোবেরা। নতুন হেড কোচ সের্জিও লোবেরা স্পষ্ট জানালেন, “আমি চাপ নিয়ে চলতে ভালোবাসি। মোহনবাগান বড় দল, সমর্থকদের প্রত্যাশা থাকবেই। আমরা দীর্ঘদিন অনুশীলন করেছি, কিন্তু শেষ পর্যন্ত মাঠেই প্রমাণ করতে হবে।এই দলের কোচ হতে পেরে আমি সম্মানিত। কেরালা নতুন করে দল গড়েছে, বেশ কয়েকজন নতুন ফুটবলার সই করিয়েছে। তবে আমাদের ফোকাস নিজেদের খেলায়। লিগের শীর্ষে থাকাই লক্ষ্য। প্লে-অফ নিয়ে এখন ভাবছি না। প্রথম ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।আমি জানি আমি চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়েছি। সেই চাপটাই আমাকে অনুপ্রাণিত করে। আমরা চাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে এবং সমর্থকদের আনন্দ দিতে।”

দলের বিদেশি তারকা দিমিত্রি পেত্রাতোসও কোচের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানান, “লোবেরা এসে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা কঠোর অনুশীলন করেছি। ভালো-খারাপ খেলা জীবনেরই অংশ, কিন্তু আমরা সমর্থকদের জন্য সেরাটা দিতে প্রস্তুত।”ভ্যালেন্টাইনস ডে প্রসঙ্গে পেত্রাতোসের বিশেষ বার্তা, “আগামীকাল খুবই বিশেষ দিন। আশা করি সমর্থকেরা বন্ধু ও পরিবারকে নিয়ে মাঠে আসবেন আমাদের সমর্থন করবেন।”

Post Views: 169

Continue Reading

Previous: জামায়াত শেষ ! ভোটদানের পরিসংখ্যান বলে “শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই”
Next: বিদায় নিচ্ছে শীত, বাড়ছে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.