Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিদায় নিচ্ছে শীত, বাড়ছে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও

বিদায় নিচ্ছে শীত, বাড়ছে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
dgf.png

ওঙ্কার ডেস্কঃ প্রেমের সপ্তাহ শেষের পাশাপাশি কার্যত বিদায় ঘণ্টা বাজছে শীতেরও। হাওয়া অফিসের মতে, শীতের রেশ কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক নিম্নচাপ। যদিও আগামী ৭ দিন আবহাওয়া শুষ্ক ও স্বস্তিদায়ক থাকবে।
অন্যদিকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে দক্ষিণের তাপমাত্রার পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আশেপাশের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩২ ডিগ্রির আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে হালকা কুয়াশার সঙ্গে সামান্য শীতের আমেজ থাকলেও, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কার্যত গায়েব হবে ঠান্ডা।
শুক্রবার দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকায় রেকর্ডেড সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি দার্জিলিং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।
তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একই রকম থাকতে পারে বরং সামান্য বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 146

Continue Reading

Previous: ভালোবাসার দিনে ভারতীয় ফুটবলের বোধনে কেরালার সামনে তৈরী লোবেরার বাগান
Next: ভোপালে বিবাহিত প্রেমিকের হাতে খুন তরুণী, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার পচাগলা দেহ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.